মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎ খালেদার গুলশান কার্যালয়ে কাদের সিদ্দিকী

news-image

একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশে ভোটের পরিবেশ ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিতের দাবিসহ সংকট উত্তোরণে বিভিন্ন ইস্যুতে চলমান সংলাপের মধ্যে হঠাৎ বিএনপির গুলশাল কার্যালয়ে গেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

বুধবার (৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে বিএনপির ভাইস-চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এবং সম্পাদকমণ্ডলীর সদস্যদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি শেষে হওয়ার পরপরই হঠাৎ সেখানে উপস্থিত হতে দেখা যায় কাদের সিদ্দিকীকে।

বিএনপির গুলশান সূত্র সন্ধ্যায় ব্রেকিংনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।সূত্র জানায়, কাদের সিদ্দিকীর এই আগমন অনানুষ্ঠানিক। তার সঙ্গে চলমান রাজনৈতিক সংকট মোকাবিলা ও জাতীয় নির্বাচন ইস্যুতে বিএনপি নেতারা কথা বলবেন।

এ প্রতিবেদন লিখা পর্যন্ত গুলশান কার্যালয়ে কাদের সিদ্দিকী সহ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল উপস্থিত রয়েছেন।

সূত্র: ব্রেকিংনিউজ

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক