,

বছরে ২.১ কোটি রুপীর চাকরির অফার

5746আন্তর্জাতিক ডেস্ক :আস্থা আগারওয়াল ২০০৯ সালে যখন ফেসবুক ব্যবহার শুরু করেন তখন তিনি ভাবতেই পারেননি কোন একদিন এই ফেসবুক তাদের সবচাইতে বড় বেতনের চাকরির অফারটি তাকেই দিবে। আগারওয়াল ইন্ডিয়ান ইনিষ্টিটিউট অফ টেকনোলজির(আইআইটি) একজন ছাত্রী হয়ে ফেইসবুক থেকে ইন্টার্ণী শেষ করেন গত জুলাই মাসে। আর ইন্টার্নী শেষে পেয়ে যান ফেসবুকে চাকরির অফারও। ফেসবুক তাকে বছরে ২.১ কোটি রুপীর চাকরির অফার দিয়েছে। আগামী বছরের অক্টোবরে আইআইটি থেকে স্নাতক শেষে ফেসবুকে যোগ দেয়ার কথা রয়েছে অাস্থা আগারওয়ালের।

আগারওয়াল ২০১১ সালে আইআইটিতে কম্পিউটার সায়েন্সে ভর্তি হন। তার বাবা একজন ইঞ্জিনিয়ার এবং বোন আইআইটি থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক শেষ করেছেন।

আস্থার বাবা অশোক আগারওয়াল বলেন, আস্থা বেতন নিয়ে খুব বেশী উত্তেজিত না হলেও ফেইসবুকে কাজ করা নিয়ে সে খুবই উত্তেজিত। এরই মধ্যে সে গুগল থেকে চাকরির অফার পেলেও তা নাকচ করে দিয়েছে।

গুগলের অফার নাকচ করার কারন সম্পর্কে আস্থা বলেন, ফেসবুকে গুগলের চাইতে অনেক কম লোক কাজ করে সেজন্য ফেসবুকে কর্মরত লোকদের সাথে খুব সহজেই মেশা যায়।

ফেনবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ সম্পর্কে তিনি বলেন, আমার ইন্টার্নী অবস্থায় তার সাথে সাক্ষাতের সুযোগ হয়নি তবে সম্প্রতি তার পোশাক সম্পর্কিত খবরটিতে আমি খুবই অবাক হয়েছি। সেটি হচ্ছে, তিনি প্রতিদিন একই পোশাক পরেন কারন তিনি পোশাক পছন্দের জন্য সময় নষ্ট করেন না।

আস্তা উচ্চমাধ্যমিক পরীক্ষায় সেন্ট শাভির স্কুল থেকে ৯৮ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর