মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যা বললেন মান্না

news-image

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিতীয় দফা সংলাপেও কোনো ‘সমাধান’ পাননি বলে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা মাহমুদুর রহমান মান্না। বুধবার গণভবনে তিন ঘণ্টা সংলাপ শেষে বেরিয়ে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আলোচনা মনঃপূত হয়নি। সংলাপে কোনো সমাধান আসেনি।”সংলাপ শেষে বেরিয়ে আসার পর জাতীয় ঐক্যফ্রন্টের অন্য নেতাদের কেউ আলোচ্য বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।গণভবন থেকে বেরিয়ে যাওয়ার পথে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম বলেন, দুই পক্ষই নিজেদের দাবিতে অনড়। কোনো ঐক্যমতে পৌঁছানো যায়নি। ঐক্যফ্রন্ট আবারও সংলাপের দাবি জানিয়েছে। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

অন্যদিকে সংলাপ শেষে বাইরে বেরিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গে তিনি বলেন, খালেদা জিয়ার জন্য তারা জামিন চেয়েছে। আমরা বলেছি এটা আদালতের বিষয়। এসময় তিনি অভিযোগ করেন, তারা সংসদ ভেঙে দিয়ে উপদেষ্টা সরকার গঠনের দাবি জানিয়েছে। যা সংবিধান সম্মত নয়। সে প্রস্তাব নাকচ করে দেওয়া হয়েছে বলে জানান তিনি। পরে আর কোনো সংলাপ নয় আলোচনা হতে পারে বলেও জানান কাদের।

সংলাপ শেষে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেন, তারা সংবিধানের পরিপন্থি ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কিছু বক্তব্য নিয়ে এসেছে। তাদের এসব বক্তব্য গ্রহণযোগ্য নয়।তিনি আরও বলেন, সংলাপ এখানেই শেষ। নির্বাচনের তফসিল ঘোষণার পর যদি তারা কোনো বিষয় নিয়ে আবার বসতে চান, সে ক্ষেত্রে আমাদের আপত্তি নেই।আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের আরেক সদস্য আমির হোসেন আমু ব‌লেন, ছোটখা‌টো বিষয় নি‌য়ে আবারও আলোচনার প্রস্তাব দিয়েছেন ঐক্যফ্রন্ট নেতারা। তবে ছোট পরিসরে আরও আলোচনা হতে পারে।

১৪ দলীয় জোটের শরিক দল ওয়ার্কার্স পার্টির চেয়ারম্যান রাশেদ খান মেনন সাংবাদিকদের বলেন, সংলাপ ভা‌লো হ‌য়ে‌ছে। বিএন‌পি নির্বাচ‌নে আস‌বে।বেলা ১১টায় গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিতীয় দফায় সংলাপে বসে ঐক্যফ্রন্ট। এর আগে, সকাল সাড়ে ১০টা থেকে একে একে ড. কামাল হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার মওদুদ আহমদসহ ঐক্যফ্রন্টের ১১ নেতা গণভবনে প্রবেশ করেন।

প্রতিনিধি দলে ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. ‌মোশাররফ হো‌সেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, দলের সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, গণফোরামের সাধারণ সম্পাদক ‌মোস্তফা মহ‌সিন মন্টু, দলের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত ‌চৌধু‌রী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, দলের উপদেষ্টা এস এম আকরাম, জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতা ও ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর।সংলাপে সরকারের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ছিলেন, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, ওবায়দুল কাদের, অ্যাডভোকেট আনিসুল হক, ডা. দীপু মণি, ড. আব্দুস সোবহান গোলাপ, স ম রেজাউল করিম, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু। সূত্র: কিডি-জার্নাল

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক