,

ফার্মেসিতে গৃহবধূকে ধর্ষণ করলেন যুবদল নেতা

news-image

লক্ষ্মীপুরে ফার্মেসিতে চিকিৎসা নিতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহজালাল লিটন।কিন্তু লিটনের লোকজন ঘটনাটি নিয়ে বাড়াবাড়ি না করতে গৃহবধূর পরিবারকে হুমকি দিচ্ছে। এ ঘটনায় সোমবার দুপুর পর্যন্ত থানায় কোনো মামলা ও কাউকে আটক করা সম্ভব হয়নি। এতে চরম আতঙ্কে রয়েছেন ওই গৃহবধূ ও তার পরিবারের সদস্যরা।

ভুক্তভোগী ওই নারী জানান, যুবদল নেতা শাহজালাল মজু চৌধুরীর হাটের ‘ঝর্ণা ফার্মেসির’ মালিক। তিনি এলাকায় গ্রাম্য চিকিৎসক হিসেবে পরিচিত। চিকিৎসার জন্য তিনি গত বুধবার (২৮ অক্টোবর) সকালে শাহজালালের ফার্মেসিতে যান। এ সময় ফার্মেসির পেছনের কক্ষে তাকে ধর্ষণ করে শাহজালাল।ঘটনার পর বের হয়ে তিনি স্থানীয় ব্যবসায়ী কাজল হোসেনকে বিষয়টি জানালে মীমাংসা করার আশ্বাস দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। তবে বাড়াবাড়ি করলে পরিণাম খারাপ হবে বলে হুঁশিয়ারি দেয় শাহজালাল।

গৃহবধূর মা বলেন, স্থানীয় মেম্বার ও কয়েকজন মাতব্বরকে বিষয়টি জানিয়েছি। এখন পর্যন্ত কোনো সমাধান পাইনি। মামলা করার মতো সামর্থ আমাদের নেই। এখন শাহজালাল ও তার শ্বশুরবাড়ির লোকজন বিভিন্নভাবে আমাদের হুমকি দিচ্ছে।চররমনী মোহন ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) খোরশেদ আলম বলেন, ঘটনাটি দুঃখজনক। ক্ষতিগ্রস্ত নারীকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দেওয়া হয়েছে।

তবে যুবদল নেতা শাহজালাল লিটন বলেন, আমি অপরাজনীতির শিকার। সরকার দলীয় কয়েক ব্যক্তি ওই নারীকে দিয়ে আমার সম্মানহানী করতে ঘটনাটি সাজিয়েছে।লক্ষ্মীপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন বলেন, এমন একটি ঘটনা শুনেছি। অভিযোগের সত্যতা পেলে শাহজালালের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোসলেহ উদ্দিন বলেন, ঘটনাটি কেউ পুলিশকে জানায়নি। এ বিষয়ে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর