মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাপার সঙ্গে সংলাপ শেষে যা বললেন কাদের

news-image

দেশের উন্নয়ন অগ্রযাত্রায় সরকারের সহযোগী হিসেবে জাতীয় পার্টি কাজ করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এ জন্য সংসদের বিরোধী দল জাতীয় পার্টিকে আমি ধন্যবাদ জানাই।সোমবার (৫ নভেম্বর) জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের সঙ্গে সংলাপের শুরুতে তিনি এসব কথা বলেন।১৪ দলীয় জোটের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন শেখ হাসিনা এবং পাঁচটি দলের সমন্বয়ে গঠিত জাতীয় জোটের নেতৃত্ব দেন হুসইন মুহম্মদ এরশাদ।

সংলাপের শুরুতে এরশাদ ও রওশন এরশাদ প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা চাই অর্থবহ নিবাচন হবে। নির্বাচনের মধ্য দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি প্রদেশকে লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে একটি স্বাধীন দেশে পরিণত করেছেন। স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত একটি দেশকে তিনি স্বল্পোন্নত দেশের মর্যাদা এনে দিয়ে গেছেন। আজ আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে সেই অবস্থা থেকে উত্তরণ ঘটে উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জিত হয়েছে। দেশের এই উন্নয়ন অগ্রযাত্রায় সরকারের সহযোগী হিসেবে কাজ করেছে জাতীয় পার্টি। এজন্য সংসদের বিরোধী দল জাতীয় পার্টিকে ধন্যবাদ জানাই।’

জাপার সঙ্গে সংলাপ শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘সংলাপে জাতীয় পার্টির সঙ্গে আমরা একমত হয়েছি- এক সঙ্গে সরকার গঠন করবো এবং এক সঙ্গে নির্বাচন করবো।’

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক