,

বাঁশের ঢাকনা খোলা নেই লাশ, পড়ে আছে শুধু কাফনের কাপড়

news-image

শেরপুরের নালিতাবাড়ীর শেকেরকুড়া গ্রামের সামাজিক কবরস্থান থেকে তিনটি লাশের কঙ্কাল চুরি হয়েছে। চুরি হওয়া লাশের কঙ্কালগুলো হলো, দেড় বছর আগে মারা যাওয়া হাজী উসমান আলী, একই সময়ে মারা যাওয়া জমিলা বেগম ও চার মাস আগে গলায় ফাঁস দিয়ে মারা যাওয়া রাসেল মিয়ার।গতকাল শুক্রবার দিবাগত রাতে সংঘবদ্ধ কঙ্কাল চোর চক্রের সদস্যরা কবর খুঁড়ে কঙ্কাল ‍চুরি করে বলে অভিযোগ স্থানীয়দের।

আজ শনিবার দুপুরে কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় লাশ চুরির বিষয়টি এক নারীর নজরে আসে। পরে তিনি প্রতিবেশীদের বিষয়টি জানান।স্থানীয় ওই নারী জানান, আজ দুপুরে কবরস্থানের পাশ দিয়ে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় তিনি কবর খোঁড়ার নতুন মাটি দেখতে পান।

পরে কাছে গিয়ে দেখেন, তিনটি কবরের বাঁশের ঢাকনা খোলা এবং ভিতরে লাশ নেই, শুধু কাফনের কাপড় পড়ে আছে। এ সময় প্রতিবেশী ও লাশের স্বজনরা এসে চুরি হওয়া লাশ এবং কবরগুলো শনাক্ত করেন।স্থানীয়দের অভিযোগ, নালিতাবাড়ীর বিভিন্ন স্থানে মাঝেমধ্যেই কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। আমরা কঙ্কাল চোরচক্রকে ধরতে তৎপর আছি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর