মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে ট্রাকের চাপায় দুজন নিহত

news-image
পাপন সরকার শুভ্র, রাজশাহী : ঢাকা-রাজশাহী মহাসড়কের রাজশাহীর পুঠিয়ায় ট্রাকের
চাপায় জাহিদ হাসন ইমন (২৪) ও সুজন (১৬)নামের দুই শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছেন জীবন নামের আরো একজন।
রবিবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার বিড়ালদহ বড় ব্রীজের কাছে এই দূর্ঘটনা ঘটে বলে জানা যায়। এব্যাপারে পবা হাইওয়ে শিবপুর হাট পুলিশ ফাড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, বিড়ালদহ এলাকায় অজ্ঞাত একটি গাড়ীর সাথে মোটরসাইকেল আরোহীর সংঘর্ষে এই
ঘটনা ঘটে । ফাঁকা স্থান বলে গাড়ীটি আটক করা যায়নি তবে অনেকে বলছে ঐটা ট্রাক ছিলো বলে তিনি জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কে নাটোরগামী একটি ট্রাক রাজশাহী থেকে ঢাকার পথে যাওয়া একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়।এতে তিন আরোহী ছিটকে পড়ে। ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয় ইমন।স্থানীয়রা সুজন ও জীবনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সুজনকে মৃত ঘোষণা করেন। জীবন চিকিৎসাধীন রয়েছে।নিহত ইমন এবং সুজন ঢাকার বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।