,

সশস্ত্র বাহিনীকে দক্ষ ও সুসজ্জিত বাহিনী হিসেবে গড়ে তুলতে চায় বলে জানান সরকার : প্রধানমন্ত্রী

92766_PM-hasina-460ডেস্ক রির্পোট :প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার সশস্ত্র বাহিনীকে একটি দক্ষ, সুসজ্জিত এবং আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে চায়। এজন্য যা যা করা দরকার, তার সবই করবে সরকার।

 

আজ বুধবার সকালে রাজধানীর কুর্মিটোলা বঙ্গবন্ধু বিমান বাহিনী ঘাঁটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

 

বাংলাদেশ বিমান বাহিনীতে কে-৮ ডব্লিউ বিমানের অন্তর্ভুক্তিকরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

প্রধানমন্ত্রী বলেন, বিমান বাহিনী বহরে আজ যুক্ত হতে যাচ্ছে ডিজিটাল ককপিট সংবলিত আধুনিক কে-এইট ডব্লিউ জেট ট্রেইনার বিমান। জেট ট্রেনিংয়ে বিদ্যমান সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে এবং এল-৩৯ জেট ট্রেইনার বিমানের প্রতিস্থাপক হিসেবে কাজ করবে এই বিমান।

 

তিনি বলেন, বাংলাদেশে এই প্রথম কোনো জেট ট্রেইনার বিমান এক হাজার ৪০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে চীন থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশে এসেছে। মাত্র ১০ ঘণ্টার স্বল্পমেয়াদি প্রশিক্ষণ নিয়ে আমাদের বৈমানিকেরা অত্যন্ত দক্ষতার সাথে এই কাজটি সম্পন্ন করেছেন। আমি তাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এ প্রসঙ্গে আমি মিয়ানমার সরকারকে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা।

 

তিনি আরো বলেন, আপনারা জেনে খুশি হবেন যে, কে-৮ ডব্লিউ একটি অত্যাধুনিক ডিজিটাল ককপিট-বিশিষ্ট জেট ট্রেইনার বিমান। বিশ্বের বিভিন্ন পরাশক্তি তাদের যুদ্ধ বৈমানিক প্রশিক্ষণে এটি ব্যবহার করেন। এই বিমানের অন্তর্ভুক্তি যুদ্ধ বৈমানিক প্রশিক্ষণে আমাদের সক্ষমতাকে বিশ্বমানে নিয়ে যাবে এবং একই সাথে প্রশিক্ষণকে করবে আরো নিরাপদ ও দ্রুততর।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর