মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘এর জন্য দুঃখ হয়, লজ্জা হয়’

news-image

জাতীয় ঐক্যফ্রন্টের উদ্যোক্তা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন কেন বিএনপি নেতৃত্বাধীন আওয়ামী লীগ বিরোধী জোটকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছেন? এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, এর জন্য দুঃখ হয়, লজ্জা হয়।শনিবার বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জেল হত্যা দিবসে আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় তিনি এ কথা বলেন।
সভায় সভাপতিত্ব করছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাগত বক্তব্য রাখেন, দলটির সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

ড. কামাল হোসেনের সমালোচনা করে মোহাম্মদ নাসিম বলেন, ড. কামাল হোসেন এই বৃদ্ধ বয়সে কি কারণে, কিসের লোভে তাদের (বিএনপি নেতৃত্বাধীন আওয়ামী লীগ বিরোধী জোট) পুনবার্সনের দায়িত্ব নিয়েছেন। দুঃখ হয়, লজ্জা হয়।চার নেতার একজন শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর ছেলে মোহাম্মদ নাসিম, জাতীয় চার নেতা কোন দিনও বঙ্গবন্ধুর সঙ্গে এক বিন্দুও বেইমানি করেননি, কারারুদ্ধ হয়েছেন আপোষ করেননি। বারবার নির্যাতিত হয়েছেন, ছায়ার মতো, বন্ধুর মতো এই চার জাতীয় নেতা বঙ্গবন্ধুর সঙ্গে ছিলেন।

‘যখন জীবন দেওয়ার প্রশ্ন আসলো, এক বিন্দু নতি শিকার করেননি, আত্মউৎসর্গ করেছেন। জাতিকে কলঙ্কমু্ক্ত করেছিলেন সেদিন তারা। দুনিয়াকে দেখিয়েছেন বঙ্গবন্ধুর সঙ্গে অন্তত চার জন নেতা আছে- জীবন দিতে পারে। কিন্তু সারেন্ডার করবে না।’
নাসিম বলেন, ‘সারা দুনিয়া দেখেছে কয়েকজন বিশ্বাসঘাতক মন্ত্রিসভার সদস্য হয়েছিল। কয়েকজন বিশ্বাস ঘাতক হাতে অস্ত্র থাকা সত্বেও গুলি ছুড়তে সাহস পায়নি। এরা সব কাপুরুষের দল।’

‘এই চারজন নেতা জীবন দিয়ে প্রমাণ করে গেছেন তারা বঙ্গবন্ধুর সঙ্গে আছেন, চিরদিন ছিলেন। চার জাতীয় নেতাকে অনুসরণ করতে হবে। লোভের কাছে, ভয়ের কাছে কেউ কখনো আত্মসমপর্ণ করবেন না। ইনশাল্লাহ আগামী নির্বাচনে শেখ হাসিনাকে বিজয়ী করে আমরা প্রমাণ করবো আমরা বঙ্গবন্ধুর আদর্শের সঙ্গে আছি।’
সূত্র: কালের কন্ঠ

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক