,

ময়মনসিংহে ‘বন্দকযুদ্ধে’ নিহত ২

news-image

অনলাইন ডেস্ক : ময়মনসিংহের মুক্তাগাছা ও সদর উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘বন্দকযুদ্ধে’ ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামি নিহত হয়েছেন। নিহতদের নাম আবদুল্লা হেল কাফি (৩১) ও আলমগীর হোসেন গুতু (২৭)।

শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে মুক্তাগাছার রসুলপুর-কাঁঠালিয়া ঝলই ব্রিজ ও সদর উপজেলার ৭নং চরনিলক্ষীয়া ইউনিয়নের সাহেব কাচারী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জেলা গোয়েন্দা পুলিশের ( ডিবি) ওসি শাহ মো. কামাল আকন্দ জানান, কাঁঠালিয়া ঝলই ব্রিজ সংলগ্ন এলাকায় কিছু অস্ত্রধারী ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন খবর পাওয়া যায়। এ তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে অস্ত্রধারী সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলিবর্ষণ করতে থাকে। তখন পুলিশ আত্নরক্ষার্থে গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে মো. আবদুল্লা হেল কাফিকে একটি কাঠের বাটযুক্ত এলজি ও দুই রাউন্ড কার্তুজসহ আহত অবস্থায় পাওয়া যায়।

অন্যদিকে দিবাগত রাত দেড়টার দিকে শহরতলীর সাহেব কাচারী বাজার বিসমিল্লাহ হ্যাচারী সংলগ্ন এলাকায় ডিবি পুলিশের ওসির নেতৃত্বে ডিবির আরও একটি দল মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় কয়েকজন মাদক ব্যবসায়ী পুলিশের অবস্থান টের পেয়ে তাদের লক্ষ্য করে অতর্কিতভাবে ঢিল ছুড়ে ও গুলি করে। তখন পুলিশও আত্নরক্ষার্থে গুলি করে। একপর্যায়ে অন্যরা পালিয়ে গেলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় আলমাগীরকে পাওয়া যায়।

এ সময় তার কাছ থেকে দুই কেজি গাঁজা ও দুটি গুলির খোসা পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর