,

প্রিয়াঙ্কার বিয়ের বিষয়টা উঠতেই এড়িয়ে গেলেন শাহরুখ, নানা গুঞ্জন

news-image

অনলাইন ডেস্ক : সামনে বলিউডে দুটি বিয়ে। এর একদিকে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। এবং অন্যদিকে মার্কিন পপ তারকা নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া। আপাতত তাই এই দুই বিয়ে নিয়েই সরগম বলিউড। আর এই বিয়ের প্রসঙ্গ উঠে এল শাহরুখ খানের আগামী ছবি ‘জিরো’ ট্রেলার লঞ্চ অনুষ্ঠানেও।

‘জিরো’ ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে ‘দীপকা-রণবীরের বিয়ের প্রসঙ্গ উঠতেই শুভ কামনা জানিয়ে কিং খান বলেন, ‘আমি দীপিকাকে একদিন ডেকে বলেছি, ও যেন বিবাহিত জীবনে আমার মতোই সুখী হয়। ওদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল।”

আর এরপরেই প্রিয়াঙ্কার বিয়ের প্রসঙ্গ উঠে এলে বিষয়টি হাসি ঠাট্টার মাধ্যমে এড়িয়ে যান শাহরুখ। প্রিয়াঙ্কা বলিউড বাদশার ‘প্রাক্তন’ বলেই বি-টাউনে কান পাতলে শোনা যায়। তাই তার বিয়ের প্রসঙ্গ শাহরুখ যে এড়িয়ে যাবেন সেটাই স্বাভাবিক নয় কী? বি-টাউনে এমন গুঞ্জন চলছে। আর নেটিজেনরা মনে করছেন এর মধ্যে শাহরুখ বুঝিয়ে দিলেন প্রিয়াঙ্কার সঙ্গে তার সম্পর্ক থাকা গুঞ্জন ছিল না, আসলেই সত্য।

এদিকে, প্রিয়াঙ্কার বিয়েতে প্রথমে শাহরুখসহ খ্যাতনামা বলিউড তারকাদের উপস্থিত থাকার কথা শোনা গেলেও গুঞ্জন রয়েছে প্রিয়াঙ্কার মা মধু চোপড়া নাকি প্রিয়াঙ্কার ‘প্রাক্তন’দের নিমন্ত্রণের তালিকা থেকে বাদ রেখেছেন। এই তালিকায় অবশ্য শুধু শাহরুখ নন, অক্ষয় কুমার, শাহীদ কাপুরসহ আরও অনেকেই রয়েছেন।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির