,

ভারতে ছাপানো ২৫ লাখ পাঠ্যবই বাংলাদেশে

news-image

বেনাপোল (যশোর) প্রতিনিধি : ভারতে ছাপানো প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের জন্য ২৫ লাখ পাঠ্যবই’র প্রথম চালান আনা হয়েছে। বৃহস্পতিবার রাতে ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে ২৫টি ট্রাকে এসব বই বাংলাদেশে বন্দরে প্রবেশ করে।

বন্দরের ২ নম্বর শেডে ভারতে ছাপানো বই ভারতীয় ট্রাক থেকে বন্দরে রাখা হয়েছে আনলোড করে। রাত সাড়ে ১২টা পর্যন্ত বন্দরে শেডে বইগুলো আনলোড শেষ হয়।

বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার উওম চাকমা জানান, বইয়ের আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকার ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক এই বইয়ের আমদানিকারক। ভারতের রফতানিকারক প্রতিষ্ঠান হচ্ছে কৃষ্ণা ট্রেডার্স কলকাতা। বাইয়ের ঘোষিত আমদানিমূল্য ৭ লাখ ৫৮ হাজার ৫০০ মার্কিন ডলার। বইয়ের ওজন ৫০৮ টন ৩০২ কেজি। ১৩ হাজার ২৫০ বান্ডেলে প্রাথমিকের ২৫ লাখ বই আমদানি করা হয়েছে।

বই সরবরাহের দায়িত্বে নিয়জিত বেনাপোলের ভৈরব ট্রান্সপোর্ট এজেন্সির স্বত্বাধিকারী আজিম উদ্দিন গাজী বলেন, ভারত থেকে আরও বই আমদানি হবে বেনাপোল বন্দর দিয়ে। কয়েক দফায় আমদানি করা এসব বই ৩ নভেম্বর বন্দর থেকে খালাস করা শুরু হবে। খালাসের পর বই নিয়ে ট্রাক যাতে দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারে তার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

তবে কাস্টমস ও বন্দরের সব আনুষ্ঠানিকতা শেষে বই বন্দর থেকে খালাস দেয়া হবে বলে কাস্টমস কর্তৃপক্ষ জানান।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর