,

আ’লীগ-ঐক্যফ্রন্ট সংলাপ, যা বললেন বিশ্লেষকরা

news-image

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে বসেছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। এতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের ২৩ নেতা সংলাপে অংশ নেন। ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের ২১ নেতা সংলাপে অংশ নেন।

বৃহস্পতিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।আওয়ামী লীগ ও জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যেকার এ সংলাপ সন্ধ্যা সাতটা থেকে রাত ১০টা ৪০ মিনিট পর্যন্ত চলে। দীর্ঘ এই সংলাপ শেষে বের হওয়ার সময় দুই পক্ষের নেতাদের মুখেই হাসি দেখা গেছে। আলোচনা ভালো হয়েছে বলে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে, ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে প্রাপ্তি খুব একটা না থাকলেও হতাশাজনক বলতে নারাজ রাজনৈতিক বিশ্লেষকরা।তারা মনে করেন, দীর্ঘ বিরতির পর রাজনীতিবিদদের এক টেবিলে বসাই একটা অগ্রগতি হয়েছে। ছাড় দেয়ার মানসিকতা সৃষ্টি হলে উত্তরণের পথ মিলতে পারে।

এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেন, ‘একসঙ্গে তারা বসেছেন। তাদের মুখ দেখাদেখিও বন্ধ ছিল। মুখোমুখি বসে একসঙ্গে খাওয়া-দাওয়া করেছেন এটাও অগ্রগতি।’সংলাপের প্রাপ্তি নিয়ে হতাশা প্রকাশ না করেন সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন বলেন, ‘প্রধানমন্ত্রীর ভেতর খুব স্বদিচ্ছামূলক আচরণ লক্ষ্য করেছি। যেমন প্রথম সংলাপেই প্রধানমন্ত্রী বলেছেন সভা সমাবেশে কোনো বাধা থাকবে না।’

দীর্ঘদিন পর এ সংলাপে শেষে ক্ষমতাসীদের ভাষায় ফলপ্রসু সংলাপ হলেও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা ইতিবাচক হিসেবে দেখলেও সন্তুষ্ট হতে পারেনি বিএনপি। তবে দীর্ঘবিরতির পর রাজনীতিতে সংলাপের সংস্কৃতি ফিরে আসাকেই ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লষকরা।

সূত্র: বিডি২৪লাইভ

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর