যে কারণে গণভবনে আসেননি মাহী
কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপের পর এবার অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের সঙ্গে সংলাপে বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আগামী নির্বাচন নিয়ে এই সংলাপ অনুষ্ঠিত হয়।কিন্তু আজ সংলাপে থাকছেন না মাহী বি চৌধুরি। অনেকেই মনে করেন, বিকল্প ধারা ঐক্যফ্রন্ট ও ড. কামাল হোসেনের সঙ্গে যে যুক্ত হতে পারলো না- তার নেপথ্যে ছিলেন মাহী বি চৌধুরি।
মূলত মাহী বি চৌধুরির অবস্থানের কারণেই স্বাধীনতা বিরোধী এবং যুদ্ধাপরাধীদের সঙ্গে কোন সম্পর্ক নয়। এই নীতিতে অটল থাকে বিকল্প ধারা। সেই সময় বিকল্প ধারা আরও কিছু রাজনৈতিক দল নিয়ে যুক্তফ্রন্ট গঠন করেছে এবং এই যুক্তফ্রন্ট নিয়ে বদরুদ্দোজা চৌধুরী সংলাপে যাচ্ছেন।তবে এই সংলাপে বিকল্প ধারা বা যুক্তফ্রন্টের মূল থিংক ট্যাংক মাহী বি চৌধুরি থাকছেন না। কারণ, জানা গেছে তিনি দেশের বাইরে অবস্থান করছেন।
সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী নেতৃত্বে সংলাপে অংশ নিয়েছেন- মেজর (অব.) আবদুল মান্নান, শমসের মবিন চৌধুরী, গোলাম সারোয়ার মিলন, আবদুর রউফ মান্নান, ইঞ্জিনিয়ার মুহম্মদ ইউসুফ, মিসেস মাহমুদা চৌধুরী, ব্যারিস্টার ওমর ফারুক, এইচ. এম গোলাম রেজা, নাজিম উদ্দিন আল আজাদ, দেলোয়ার হোসেন, জেবেল রহমান গানি, গোলাম মোস্তফা ভুইয়া, আলহাজ্ব খোন্দকার গোলাম মোর্ত্তুজা, শেখ আসাদুজ্জামান, মাহবুব আলী- সহ সভাপতি বিকল্পধারা বাংলাদেশ, মাহবুবুর রহমান জয় চৌধুরী, দীলিপ কুমার দাস, হামদুল্লাহ আল মেহেদী, মজহারুল হক শাহ্ চৌধুরী, মো. মাযহারুল হোসেইন ঈসা।
সংলাপের পর যুক্তফ্রন্টের নেতারা রাত ১১টার দিকে বি. চৌধুরীর বারিধারাস্থ বাসভবনে সংবাদ সম্মেলন কারার কথা রয়েছে।এর আগে গতকাল বৃহস্পতিবার আগামী নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতাদের সাথে প্রায় সাড়ে তিন ঘণ্টাব্যাপী দীর্ঘ সংলাপে অংশ নেন ড. কামাল হোসেন নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট।গত মঙ্গলবার বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী তাঁর দলের সঙ্গে সংলাপে বসতে শেখ হাসিনাকে চিঠি পাঠান। পরে প্রধানমন্ত্রী গণভবনে সংলাপের জন্য বি. চৌধুরীকে আমন্ত্রণ জানান।











