,

এক রনির সাহসিকতায় জেএসসি পরীক্ষা দিল ৩০ শিক্ষার্থী

news-image

চট্টগ্রামে প্রধান শিক্ষকের ভুলে কদম মোবারক এম ওয়াই উচ্চ বিদ্যালয়ের ৩০ জন জেএসসি পরীক্ষার্থী এডমিট কার্ড পায়নি। আর সেসব শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি। গতকাল বুধবার দিবাগত রাতে এ ব্যাপারে নিজের ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস দেন ছাত্রলীগের এ নেতা।নুরুল আজিম রনির ফেসবুক সেই পোস্টটি বিডিমর্নিং পাঠকদের জন্য তুলে ধরা হল- বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে জেএসসি পরীক্ষা শুরু হবে। কদম মোবারক এম ওয়াই উচ্চ বিদ্যালয়ের ৩০ জন জেএসসি পরীক্ষার্থী স্কুলের উঠানে আগের রাতে কান্না করছে, মা-বাবার তা দেখে চোখ ছলছল করছে। সহ্য করা যায়?

সারাদিন হেডমাষ্টারের দেখা নাই, মোবাইল নম্বর বন্ধ বলছে, এডমিট কার্ডেরও হদিস নাই। যাই হোক রাত ৮ টায় ১৭ জনের এডমিট কার্ড উদ্ধার করা হলেও বাকী ১৩ জনের এডমিট কার্ড পাওয়া যায়নি। জেলা প্রশাসন ও শিক্ষা বোর্ডের সহায়তায় হেডমাষ্টারকে রাত ১১ টায় শিক্ষার্থীদের সামনে আনার পর তিনি জানালেন, ১৩ জনের ফরম পূরন ভুলে করা হয়নি। কেমন লাগে শুনতে? বাংলাদেশের শিক্ষক সমাজে নৈতিক অবস্থান টলোমলো হলেও জেলা প্রশাসন ও শিক্ষা প্রশাসনের কাছে অনুরোধ করে রাত ১২ টায় ১৩ জন পরীক্ষার্থীকে জানাতে পারলাম যে, মানবিক বিবেচনায় সকালে ফরম পুরন করে তোমরা পরীক্ষা দিতে পারবা।

সারাদিনের অর্জন এই আত্মতৃপ্তিটুকু। সম্মিলিত বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য ছোট ভাই শাহাদাত সালাম শাওনকে ধন্যবাদ । খুব কষ্ট করলি সারাদিন বাচ্চাগুলোর জন্য। সকল জেএসসি পরীক্ষার্থীদের জন্য শুভ কামনা। এদিকে আজ বৃহস্পতিবার সকালের দিকে জে.এস.সি পরীক্ষা শুরুর মাত্র এক ঘন্টা আগে বাকি ১৩ শিক্ষার্থীর ফরম পুরনের ব্যবস্থা করে দেন ছাত্রলীগের এই নেতা।

এ নিয়ে নিজের ফেসবুক পেইজে রনি লিখেন, সকাল ৯ টা। জে.এস.সি পরীক্ষা শুরুর মাত্র এক ঘন্টা আগে মানবিক কারনে ভূক্তভোগি পরীক্ষার্থীদের ফরম পূরনের সুযোগ করে দেয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড,চট্টগ্রাম। কদম মোবারক এম ওয়াই উচ্চ বিদ্যালয়ের ভুক্তভোগী শিক্ষার্থিদের সবার হাতে এরপরেই প্রবেশপত্র তুলে দেওয়া হয়েছে।‘শিক্ষকতার মতো মহান পেশাকে কলঙ্কিত মুক্ত করুন। অনৈতিক কাজে লিপ্ত, ধোঁকাবাজ, চরিত্রহীন, প্রতারক, অর্থলোভী মানুষের শরীর থেকে শিক্ষকতার মতো পবিত্র পোষাক খুলে ফেলুন’ সমাজের সবচেয়ে সৎ, চরিত্রবান, নৈতিক চরিত্রের অধিকারী মানুষটি হবে আমাদের সম্মানিত শিক্ষক, সেই স্বপ্নে দিন গুনছি—

উল্লেখ্য, গত বছর হালিশহর ইডেন স্কুলেও ১১৫ জন জেএসসি পরীক্ষার্থীর ফরম পূরন না করেই অর্থ আত্মসাত করা হয়েছিলো। হেডমাষ্টারকে আটক করে সেবারও শিক্ষা বোর্ডকে অনুরোধ জানিয়ে পরীক্ষার আগের দিন ফরম পূরন করা হয়েছিলো। মাষ্টার নামের লেবাস লাগানো বিবেকহীন মানুষগুলো ভালো হয়ে যাও।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর