,

চট্টগ্রাম স্টেশনের প্লাটফর্মে ঢুকেই আন্তনগর ট্রেন মহানগর প্রভাতী এক্সপ্রেস উঠে গেল প্লাটফর্মে

train_platfom_187561ডেস্ক রির্পোট :চট্টগ্রাম স্টেশনের প্লাটফর্মে ঢুকেই আন্তনগর ট্রেন মহানগর প্রভাতী এক্সপ্রেস উঠে গেল প্লাটফর্মে। ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা করার আগে ওয়াশশেড থেকে যাত্রী নিতে স্টেশনে এসে এ দুর্ঘটনায় পড়ে।

স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, বুধবার ভোর ৫টার দিকে ওয়াশশেড থেকে প্ল্যাটফর্মে আসার পর নির্ধারিত জায়গায় না থেমে শেষ সীমা পেরিয়ে যায় এবং ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি প্ল্যাটফর্মে ঢুকে পড়ে।

ইস্পাতের চাকায় প্ল্যাটফর্মের মেঝে ভেঙেচুড়ে ট্রেনটি একেবারে যাত্রীদের ঢোকার প্রবেশ পথ পর্যন্ত চলে যায়।  ইঞ্জিনের ধাক্কায় প্ল্যাটফর্মের প্রবেশ পথ ক্ষতিগ্রস্ত হয়।

তিনি জানান, ট্রেনটি প্ল্যাটফর্মের লাইনে এসেও অনেক বেশি গতিতে চলছিল এবং চালক কোনো কারণে ট্রেন থামাতে ব্যর্থ হন। তবে এসময় ট্রেন ও প্ল্যাটফর্মে যাত্রী না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

দুর্ঘটনার ফলে ট্রেনটির যাত্রা আধা ঘণ্টা বিলম্বিত হয়। ইঞ্জিন বদলে ও লাইনচ্যুত বগিগুলো বাদ দিয়ে সকাল সাড়ে ৭টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ছাড়ে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর