,

এসএসসি পরীক্ষার সময়সূচিতে আংশিক পরিবর্তন

ssc-exam উপজেলা পরিষদ নির্বাচনের কারণে এসএসসি পরীক্ষায় সামান্য পরিবর্তন আনা হয়েছে। এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার আগামী ৯ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে।
শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এসএসসির ইসলাম শিক্ষা, হিন্দুধর্ম শিক্ষা, বৌদ্ধধর্ম শিক্ষা, খ্রিস্টধর্ম শিক্ষা এবং দাখিলের আরবি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৮ মার্চ।
২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এসএসসির হিসাববিজ্ঞান, দাখিলের বাংলা এবং এসএসসি (ভোকেশনাল) ও দাখিলের (ভোকেশনাল) আত্মকর্মসংস্থান ও ব্যবসায় উদ্যোগ পরীক্ষা নেওয়া হবে আগামী ২০ মার্চ।
শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. অলিউল্লাহ জানিয়েছেন আগামী ১৯ ফেব্রুয়ারি ১০২ উপজেলার ভোটগ্রহণ হবে।
নির্বাচনী কেন্দ্র হওয়ায় ভোট গ্রহণের দিন ও একদিন আগে-পরে মোট তিন দিন বন্ধ রাখতে হয় শিক্ষা প্রতিষ্ঠান। তবে ১৯ ফেব্রুয়ারি বুধবার এসএসসির কোনো পরীক্ষা নেই। আগের দিন মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি রয়েছে।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি