,

চমকে দিলেন শেখ হাসিনা

news-image

হঠাত নিজের রাজনৈতিক কার্যালয়ে সংযুক্ত হয়ে নেতাকর্মীদের চমক দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার সন্ধ্যা ৮টার দিকে ভিডিও কলের মাধ্যমে সংযুক্ত হয়ে চমক দিলেন তিনি। উপ দপ্তর সম্পাদক সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন।

দলীয় সূত্র জানায়, একদিকে নির্বাচন অন্যদিকে সংলাপের টেবিল ঘিরে সরগরম রাজনীতির ময়দান। তাই বিকেলে থেকেই নেতাকর্মীদের সরব উপস্থতিতে সরগরম ছিল আওয়ামীলীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়। সন্ধ্যার পর থেকে একে একে আওয়ামী লীগ কার্যালয়ে আসেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমানসহ অন্যান্য নেতারা। কিন্তু একে একে অন্য নেতারা কার্যালয় ত্যাগ করলে সন্ধ্যা আটটার দিকে ভিডিও কলের মাধ্যমে নিজের রাজনৈতিক কার্যালয়ে সংযুক্ত হন খোদ স্বয়ং শেখ হাসিনা। কার্যালয়ে অবস্থানরত নেতা ও স্টাফরা সভাপতিমণ্ডলীর রুমে নেত্রীর চেহারা ভেসে উঠতে দেখে এবং তিনি কথা বলছেন এবং কাউকে ডাকছেন এমন অবস্থা দেখতে পায়।

ভিডিও কনফারেন্স টেকনোলোজি সভাপতিমণ্ডলীর রুমে স্থাপিত টিভি স্ক্রিনে নির্দেশ দেন, কার্যালয়ে কারা কারা আছে ডাকো। নেত্রীর এমন কণ্ঠস্বরে কার্যালয়ের স্টাফরা বুঝতে পারেন স্বয়ং নেত্রী ভিডিও কলে যুক্ত হয়েছেন। এতে সাড়া পড়ে যায় সভাপতির কার্যালয়ে। এ সময় কেন্দ্রীয় নেতাদের মধ্যে কার্যালয়ে অবস্থান করছিলেন আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কার্যনির্বাহী সদস্য আমিরুল আলম মিলন, মারুফা আকতার পপি।

এসময় কার্যালয়ে নিজের দপ্তরে বসা ছিলেন প্রচার ও প্রকাশনা ড. হাছান মাহমুদ। তিনিও এ খবর পেয়ে দ্রুত ভিডিও কলে সংযুক্ত হয়ে নেত্রীর সাথে সালাম বিনিময় করেন। একে একে কার্যালয়ে অবস্থানরত স্টাফরাও ছুটে আসেন।এসময় শেখ হাসিনা বলেন, খালি দেশ ডিজিটাল করলেই হবে না নিজের দলকেও ডিজিটাল করতে হবে। আমি তো চাইলেও মানুষের ভোগান্তির কথা চিন্তা করে কার্যালয়ে যেতে পারি না। তাই নিজের কার্যালয় ডিজিটাল করেছি। যাতে যেকোন প্রান্ত থেকেই সংযুক্ত হয়ে যেকোন বিষয়ে কথা বলতে পারি।এখন থেকে নিয়মিতই ভিডিও কলে যুক্ত হবার ইচ্ছা আছে।

এছাড়াও তিনি কার্যালয়ের স্টাফদের কার্যালয়টি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সে ব্যাপারেও নির্দেশনা দেন। প্রসঙ্গত, গত জাতীয় সম্মেলনের আগে থেকে আওয়ামীলীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়টি ডিজিটালাইজড করার উদ্যোগ নেওয়া হয়। সে সুবাদে আজ তিনি ডিজিটাল ডিভাইসে ভিডিও কলে বড় পর্দায় সংযুক্ত হয়ে সংলাপের আগের সন্ধ্যায় চমক উপহার দিলেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর