,

কোচিং সেন্টারে আটকে রেখে ছাত্রীকে টানা তিন দিন ধর্ষণ!

news-image

মাদারীপুরে একটি কোচিং সেন্টারে এক ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ করার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। শহরের কলেজ রোড এলাকার ওই কোচিং সেন্টারে এ ঘটনা ঘটে।এ ঘটনায় মঙ্গলবার (৩০ অক্টোবর) রাতে ওই ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় ও সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুরের শহরের কলেজ রোড এলাকার মজিবুর খানের বাড়ি ভাড়া নিয়ে বিভিন্ন শ্রেণির ছাত্র-ছাত্রীদের কোচিং করাতেন রফিকুল ইসলাম নামে এক শিক্ষক। কোচিংয়ের সূত্রে ধরে নির্যাতিত ওই ছাত্রীর সঙ্গে পরিচয় হয় রফিকুলের। কিন্তু, রবিবার (২৮ অক্টোবর) কোচিংয়ের শিক্ষক রফিকুল ইসলাম বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে কোচিং সেন্টারের এক রুমে ডেকে নেন। পরে তাকে আটকে রেখে টানা তিন দিন ধর্ষণ করেন। মঙ্গলবার (৩০ অক্টোবর) রাতে নির্যাতনের শিকার ওই ছাত্রীর চিৎকার-চেঁচামেচি শুনতে পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে। এ সময় পালিয়ে যায় কোচিং শিক্ষক রফিকুল।

জানা যায়, অভিযুক্ত কোচিং শিক্ষক রফিকুল ইসলাম মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর এলাকার মজিবর বেপারীর ছেলে।ভূক্তভোগী ওই ছাত্রী বলেন, রফিক আমাকে বিয়ের কথা বলে ডেকে এনে তিন দিন ধরে আমার সাথে খারাপ কাজ করছে। কোচিংয়ের সময় আমাকে রুমের মধ্যে আটকে রাখত। কারও সঙ্গে কথা পর্যন্ত বলতে দিত না। এমনকি আমার মোবাইল ফোনও তার কাছে।

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ওসি (তদন্ত) সিরাজুল ইসলাম জানান, নির্যাতিত ওই ছাত্রীকে ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। কোচিং শিক্ষক রফিকুল ইসলাম পলাতক রয়েছে জানান তিনি।

তিনি আরও জানান, ওই শিক্ষকের কোচিং সেন্টার থেকে কনডম উদ্ধার করা হয়েছে। ভূক্তভোগী মেয়েটির মেডিকেল পরীক্ষার পরে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি সিরাজুল ইসলাম।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর