,

৩ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে বললেন কাদের সিদ্দিকী

news-image

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সবাইকে নিয়ে একটি সার্বিক ঐক্য চান কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেন, সার্বিক ঐক্যের মধ্যে বি চৌধুরী এবং গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনকে নিয়ে এক মঞ্চে থাকবেন তিনি।বুধবার (৩১ অক্টোবর) মতিঝিলস্থ তার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ আশাবাদ ব্যক্ত করেন।

কাদের সিদ্দিকী প্রধানমন্ত্রীর সংলাপ উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, এটি দেশের জন্য একটি মাইলফলক। বঙ্গবন্ধুর কন্যা বলেই তিনি এ ধরনের সিদ্ধান্ত নিতে পেরেছেন।

তবে তার রাজনৈতিক অবস্থান জানাতে তিনি আগামী ৩ নভেম্বর পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে বলেন। তিনি সেদিন তার রাজনৈতিক অবস্থান জানাতে জেল হত্যা দিবসের আলাচনা সভার আয়োজন করেছেন বলে জানান।

সেখানে প্রধান অতিথি থাকবেন ড. কামাল হোসেন। তিনি আভাস দেন, এই আলোচনা সভায় বি চৌধুরীকেও নিয়ে আসবেন। তিনি আরো জানান, আজ রাতে ডা. কামাল হোসেনকে তিনি নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন। এতে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে তিনি জানান।
সূত্র: বিডি২৪লাইভ

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর