,

গেটে তালা দিয়ে বিএনপিপন্থী আইনজীবীদের সুপ্রিম কোর্ট বর্জন

news-image

নিজস্ব প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাদণ্ড বাড়ানোর প্রতিবাদে বারের গেটে তালা দিয়ে সুপ্রিম কোর্ট বর্জন করেছে বিএনপিপন্থী আইনজীবীরা। এসময় সুপ্রিম কোর্ট বারের মূল গেটসহ বিভন্ন গেট বন্ধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে তারা।

বুধবার সকাল ১০টায় বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভ করতে দেখা গেছে। দুপুর ১টা পর্যন্ত সর্বোচ্চ আদালতের দুই বিভাগে (হাই কোর্ট ও আপিল) এ কর্মসূচি পালনের ঘোষণা দেয় হয়।

এর আগে মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন এই কর্মসূচি ঘোষণা করেন।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে এই মামলায় কারাবন্দি খালেদা জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর