,

কারাগারে ডিভিশন পেয়েছেন মঈনুল

news-image

নিজস্ব প্রতিবেদক : কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে ডিভিশন (প্রথম শ্রেণির বন্দি সুবিধা) পেয়েছেন ব্যারিস্টার মঈনুল হোসেন। আদালতের নির্দেশে সোমবার বিকালে তাকে ডিভিশন দেয় কারা কর্তৃপক্ষ।

এ সম্পর্কে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম বলেন, আদালতের আদেশ হাতে পাওয়ার পর আমরা সেই নির্দেশনা বাস্তবায়ন করেছি। এখন থেকে তিনি ডিভিশনের সব রকম সুযোগ-সুবিধা ভোগ করবেন।

এর আগে কারাগারে থাকা সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মঈনুলকে প্রথম শ্রেণীর সুবিধা দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন হাইকোর্ট। মঈনুলের স্ত্রী সাজু হোসেনের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ড. কামাল হোসেন ও খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।

গত ১৬ অক্টোবর রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে ব্যারিস্টার মঈনুল হোসেন সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলে মন্তব্য করেন। এ নিয়ে তার বিরুদ্ধে দেশ জুড়ে সমালোচনার ঝড় ওঠে। এই ঘটনার জের ধরে রংপুরে দায়ের করা একটি মামলায় গত ২২ অক্টেবর গ্রেপ্তার হন মঈনুল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে