,

ঐক্যফ্রন্ট নেতাকে ওবায়দুল কাদেরের ফোন

news-image

নিউজ ডেস্ক : আগামী নির্বাচন সামনে রেখে সংলাপের আমন্ত্রণ জানিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য ও গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুকে ফোন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার রাত ৮টার দিকে ওবায়দুল কাদের ফোন করেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মহসিন মন্টু।

ওবায়দুল কাদের ফোন করে ঐক্যফ্রন্টকে সংলাপের আমন্ত্রণ জানান এবং এতে ঐক্যফ্রন্ট থেকে কতজন অংশ নেবেন তা জানতে চান। জবাবে ১৫-২০ জনের প্রতিনিধিদল অংশ নেবে বলে জানান মহসিন মন্টু।

এর আগে সোমবার এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসতে সম্মত হয়েছে আওয়ামী লীগ। আমরা জাতীয় ঐক্যফ্রন্টকে জানিয়ে দিতে চাই, আওয়ামী লীগ তাদের সঙ্গে সংলাপে বসবে। আর এই সংলাপে আমাদের পক্ষে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা।

তবে সংলাপ কবে ও কোথায় হবে তা এখনো বিস্তারিত জানানো হয়নি। এ বিষয়ে মোস্তফা মহসিন মন্টু গণমাধ্যমকে বলেন, কবে সংলাপ হবে, কোথায় হবে, তা মঙ্গলবার জানাবেন ওবায়দুল কাদের। এর বেশি কিছু বলতে পারব না।যুগান্তর

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে