,

ভাঙা আঙুল নিয়েই চট্টগ্রামে শবনম ফারিয়া

news-image

নিউজ ডেস্ক : অভিনেত্রী শবনম ফারিয়া দুর্ঘটনার শিকার হয়েছেন। তার হাতের একটি আঙুল ভেঙে গেছে। এই ভাঙা আঙুল নিয়েই আজ রোববার সকালের ফ্লাইটে চট্টগ্রামে গিয়েছেন এই অভিনেত্রী। সেখানে ‘দেবী’ সিনেমার প্রচারণায় অংশ নেবেন।

রোববার সকালে শবনম ফারিয়া বলেন, গতকাল বাসাতেই ছোট একটা দুর্ঘটনার শিকার হয়েছি। আমার হাতের একটা আঙুল ভেঙে গেছে। কিন্তু চট্টগ্রামে আসবো, এটা আগেই ঠিক করা ছিল। কথা দিয়েছিলাম, আমি সেখানে যাবো। তাই ভাঙা আঙুল নিয়েই চট্টগ্রামে এসেছি।

জানা গেছে, চট্টগ্রামের ঐতিহ্যবাহী সিনেমা হল ‘সিলভার স্ক্রিন’ এবং ‘আলমাস’-এ বসে দর্শকের সঙ্গে ‘দেবী’ দেখবেন শবনম ফারিয়া। সেখানে ছবিটির অভিনেত্রী ও প্রযোজক জয়া আহসানও রয়েছেন।
প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মিসির আলী সিরিজের ‘দেবী’ উপন্যাস অবলম্বনে সরকারি অনুদানে নির্মিত হয়েছে ‘দেবী’ ছবিটি। এই ছবির মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন অনম বিশ্বাস।

অন্যদিকে জয়া আহসানের প্রযোজনায় প্রথম ছবি এটি। সরকারি অনুদানে নির্মিত ‘দেবী’ ছবিতে অভিনয় করেছেন- মিসির আলি চরিত্রে চঞ্চল চৌধুরী, রানু চরিত্রে জয়া আহসান, নিলু চরিত্রে শবনম ফারিয়া, আনিস চরিত্রে অনিমেষ আইচ, সাবেত চরিত্রে ইরেশ যাকের। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের