মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে তরুণীর মাথা কেটে ড্রেনে দেহ ফেললো দুর্বৃত্তরা

news-image

চট্টগ্রাম নগরীতে আনুমানিক ২৫ বছর বয়সী এক তরুণীর মাথাবিহীন লাশ বস্তাবন্দি অবস্থায় ড্রেন থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার গভীর রাতে হালিশহর থানার ছোটপুল এলাকার একটি ড্রেন থেকে লাশটি উদ্ধার করা হয়।হালিশহর থানার ওসি ওবায়দুল হক জানান, রাতে ছোটপুল এলাকার ড্রেনে বস্তাবন্দি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ওই বস্তা খুলে মাথাবিহীন এক তরুণীর লাশ পাওয়া যায়।

ওসি বলেন, রাতের কোনও এক সময় দুর্বৃত্তরা তরুণীর মাথা কেটে লাশ বস্তায় ভরে ড্রেনে ফেলে গেছে। মাথা না থাকায় নিহতের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।