,

যে কারণে কুমিল্লার নাঙ্গলকোটে সংসদ সদস্য মমতাজ ও পরিকল্পনামন্ত্রী কামাল

news-image

লোকসম্রাজ্ঞী মমতাজ। মাটি-মানুষ ও শেকড়ের গান গেয়ে সঙ্গীত ক্যারিয়ারের শুরু থেকে এখন অবধি নিজের জনপ্রিয়তার শীর্ষস্থানটি ধরে রেখেছেন।হয়েছেন সংসদ সদস্যও। তাই রাজনীতি আর সঙ্গীত দু’টোই সমানতালে চালিয়ে যাচ্ছেন এই ‘লোকমাতা’।তারই ধারাবাহিকতায় পুলিশ সদস্যদের উজ্জীবিত করতে শনিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা মাতাবেন তিনি।

কমিউনিটি পুলিশের আয়োজনে এই কনসার্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
আয়োজনটি প্রসঙ্গে মমতাজ বলেন, ‘সামনে জাতীয় নির্বাচন। এই নির্বাচনে পুলিশ বাহিনী যেনো সততার সঙ্গে তাদের দায়িত্ব পালন করেন, সে জন্যই মূলত কনসার্টটির আয়োজন করা। এ আয়োজনে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে আয়োজক কমিটি জানিয়েছেন।’

এদিকে জাতীয় নির্বাচনকে ঘিরে মমতাজ বর্তমানে তার নিজের এলাকায়ও (মানিকগঞ্জ-২) বেশি সময় দিচ্ছেন।
এ প্রসঙ্গে মমতাজ বলেন, ‘আমি এলাকাবাসীকে কথা দিয়েছি, নির্বাচনে জয়ী হলে আমার এলাকাকে শহুরে গ্রামে পরিণত করবো। প্রথমত, গ্যাসের ব্যবস্থা করবো, যেন শিল্প-কারখানা দ্রুত গড়ে ওঠে।
আর গ্যাসের অভাবে আমার এলাকাকে এখনো শিল্পনগরী হিসেবে গড়ে তুলতে পারিনি। এছাড়া আরও বিশেষ কিছু সমস্যা আছে, এবার নির্বাচনে জয়ী হলে এ সমস্যাগুলোর দ্রুত সমাধানের প্রয়াস চালাবো।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর