,

হাত-পা বাঁধা, তারপরও এগিয়ে যাচ্ছি : এরশাদ

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংশয় কেটে গেছে মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেন, ‘এক সময় আমার হাত-পা বাঁধা ছিল। এখনও বাধা। তারপরও এগিয়ে যাচ্ছি। হাত-পা বাধা থাকলেও সংশয় নেই।’

শনিবার রাজধানীর বনানীতে ডিজিটাল পদ্ধতিতে দলের নির্বাচনী প্রচারণার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এরশাদ বলেন, ‘নির্বাচন নিয়ে যে সংশয় ছিল তা এখন নেই। যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছিল তারা ব্যর্থ হয়েছে। এখন মাঠে শুধু আওয়ামী লীগ, জাতীয় পার্টি আর বিএনপি।’

তিনি বলেন, ‘বিএনপি যদি ভোটে আসে তাহলে আওয়ামী লীগের সঙ্গে থেকে জোটগতভাবে নির্বাচন করবে জাতীয় পার্টি। আর যদি বিএনপি না আসে তাহলে ৩০০ আসনে দলীয় প্রার্থী দেওয়া হবে।’

জাপা চেয়ারম্যান বলেন, ‘জাতীয় পার্টি নির্বাচনের জন্য প্রস্তুত। এবারে নির্বাচনী প্রচারণার স্লোগান পল্লী বন্ধুর হাত ধরে দেশ শাসনে আরেকবার। এ স্লোগানের মধ্য দিয়ে আমার নির্বাচনী প্রচারণা চলবে। নির্বাচনী প্রচারণায় জাতীয় পার্টির নয় বছরের শাসনামলের কর্মকাণ্ড তুলে ধরা হবে।’

প্রার্থী মনোনয়ন দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘অল্পদিনের মধ্যেই মনোনয়ন বোর্ড গঠন করা হবে। প্রার্থীদের সাক্ষাৎকার নিয়ে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হবে। জাপা আগের থেকে অনেক শক্তিশালী হয়েছে। আগামী নির্বাচনে জাতীয় পার্টি ভালো রেজাল্ট করবে।’

দলের ডিজিটাল প্রচারণার বিষয়ে তিনি বলেন, ‘প্রতিদিন সাড়ে চার কোটি মানুষের কাছে প্রতিদিন জাতীয় পার্টির কর্মকাণ্ড তুলে ধরা হবে। গুগলে একটি প্লাটফর্ম থাকবে যেখানে ক্লিক করলে জাতীয় পার্টির উন্নয়নের চিত্র ভেসে আসবে।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর