বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোমান্টিক উপায়ে প্রিয়জনের সঙ্গে কাটাতে পারেন ১৪ ফেব্রুয়ারি

samirkumarghosh_1297621536_2-30674_1197175710075_1848983287_371731_7110108_n

লাইফস্টাইল ডেস্ক :সখী ভালোবাসা কারে কয়। কারণ ভালোবাসার অর্থ গভীর দ্যোতনাময়। ১৪ফেব্রুয়ারি দিনটি বিশ্ব ভালোবাসা দিবস হিসাবে পালন করা হয়। প্রিয় মানুষটিকে আরো বেশি কাছে পাওয়ার ভালোবাসার ও বোঝার দিন । প্রেমিক-প্রেমিকরা মন খুলে বলবে তার হৃদয়ের কথা।ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা ‘সেন্ট ভ্যালেন্টাইনস ডে’ । এ ভালোবাসা যেমন বাবা-মার প্রতি সন্তানের তেমনি মানুষে মানুষে ভালোবাসার দিনও এটি।আর এই বছরে ১৪ফেব্রুয়ারি ভালোবাসা দিবসটি পড়েছে শ্রুক্রবার।
তাই কর্মস্থল কিংবা ক্লাসের ঝামেলা নেই তেমন কারোই। আর তাই এইবারের ভালোবাসা দিবসটাকে নিয়ে অনেকেরই অনেক আয়োজন। আপনার প্রিয় মানুষটির সাথে এই ভালোবাসা দিবসটি কিভাবে কাটাবেন ভেবে রেখেছেন তো? যদি না ভেবে থাকেন তাহলে এখনই পরিকল্পনা করে ফেলুন ভালোবাসা দিবসের।

আসুন জেনে নেয়া যাক প্রিয় মানুষটিকে নিয়ে ভালোবাসা দিবস কাটানোর রোমান্টিক ৫টি উপায়।

প্রিয় মানুষের পছন্দের খাবার রাঁধুন

খাবার মানুষের মনের উপর প্রভাব ফেলে। ভালো খাবার খেলে কিংবা পছন্দের খাবার খেলে মানুষের মনে একধরনের ভালোলাগার অনুভূতি সৃষ্টি হয়। তাই এই ভালোবাসা দিবসে প্রিয় মানুষটির পছন্দের খাবার রেঁধে চমকে দিতে পারেন তাকে। আর যদি রান্না বান্না না পারেন তাহলে প্রিয় মানুষটির পছন্দের খাবার কিনে তার কাছে নিয়ে চমকে দিন।

ক্যান্ডেল লাইট ডিনার

ভালোবাসা দিবসে সময় কাটানোর সব চাইতে ভালো উপায় হতে পারে ক্যান্ডেল লাইট ডিনার। মোমের আলোয় একে অপরের সঙ্গে গল্প করে বেশ খানিকটা সুন্দর সময় কাটিয়ে দিতে পারেন। আলো আঁধারি পরিবেশে দুজন দুজনের হাত ধরে মজার মজার খাবার খেয়ে স্মরণীয় করে রাখুন এইবারের ভালোবাসা দিবসটিকে।

দূরে কোথাও বেড়াতে যান

এই ভালোবাসা দিবসটাকে সারা জীবন মনে করে রাখতে চাইলে ভালোবাসার মানুষটিকে নিয়ে দূরে কোথাও বেড়িয়ে আসুন। ভ্যালেন্টাইন্স ডে এর রাতটা কাটিয়ে দিন সাগরের পারে অথবা পাহাড়ের চুড়ায়। সেই সঙ্গে তুলে ফেলুন সুন্দর মূহূর্ত গুলোর কিছু ছবি।

পুরো ঘর সাজিয়ে ফেলুন

ভালোবাসা দিবসে পুরো ঘরটাকে ভরিয়ে দিতে পারেন ভালোবাসায়। আপনার প্রিয় মানুষটি ঘরে ঢোকার আগেই পুরো ঘরে হার্ট বেলুন, কাগজের হার্ট, ফুলের পাপড়ি দিয়ে আকা হার্ট দিয়ে ঘর বাড়ি ভরিয়ে দিন ভালোবাসায়। ঘরে সুগন্ধি মোম বাতি জ্বালিয়ে দিন। অন্য সব আলো নিভিয়ে রাখুন। আপনার ঘরে ভালোবাসাময় একটি স্বর্গীয় পরিবেশ সৃষ্টি হবে যা দেখে আপনার ভালোবাসার মানুষটি মুগ্ধ হয়ে যাবে।

কাছের মানুষদের নিয়ে পার্টি আয়োজন

ভালোবাসা দিবসটা কি শুধুই দুজনের? এই ভালোবাসা দিবসটাকে একটু ভিন্নভাবে পালন করলে কেমন হয়? এবারের ভালোবাসা দিবসটা পালন করতে পারেন বন্ধু বান্ধব ও আত্মীয়স্বজনদের কে নিয়ে। ভালোবাসা দিবসে একটি বড় পার্টি আয়োজন করতে পারেন। বড় একটি হার্ট আকৃতির কেক রাখুন। কাছের মানুষদের কে জোড়ায় জোড়ায় নিমন্ত্রন করুন। প্রিয় মানুষগুলোর সঙ্গে নাচে-গানে মাতিয়ে তুলুন ভালোবাসা দিবসের দিনটি।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক