,

গাজীপুরে কলোনিতে আগুন, বৃদ্ধের মৃত্যু

news-image

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকায় কলোনিতে আগুন লেগে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এতে শিশুসহ কয়েকজন দগ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে কলোনিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, মারা যাওয়া ব্যক্তির নাম সবেদ আলী। আহত ব্যক্তিদের নাম জানাতে পারেননি তাঁরা।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, ভোগড়া দক্ষিণপাড়া এলাকায় স্বপন নামের এক ব্যক্তি জরিনা বেগম নামের এক নারীর জমি ভাড়া নিয়ে সেখানে কলোনি গড়ে তোলেন। গতকাল রাত পৌনে নয়টার দিকে কলোনির একটি কক্ষে গ্যাসের সিলিন্ডার থেকে আগুন লাগে এবং নিমেষে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আশপাশের কক্ষে এ আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভান। আগুনে ছোট-বড় ৩০টি কক্ষ পুড়ে গেছে।

আক্তারুজ্জামান বলেন, আগুনে দগ্ধ হয়ে ঘরের বাসিন্দা রংপুরের পীরগঞ্জ থানার পাঁচগাছি এলাকার জাফর আলীর ছেলে সবেদ আলী (৭০) মারা যান। ঘর থেকে বের হতে গিয়ে শিমুল নামের আট বছরের এক শিশু দগ্ধ হয়েছে।

স্থানীয় বাসিন্দা আবুল হোসেনের ভাষ্য, আগুন নেভাতে গিয়ে আরও কয়েকজন দগ্ধ হয়েছেন।
সবুজ মিয়া নামের এক ব্যক্তি নিখোঁজ বলে জানান সেখানকার বাসিন্দারা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর