,

জানেন এক বেলায় কত কেজি চালের ভাত লাগে জিন্নাত আলীর ?

news-image

বাংলাদেশের সবচেয়ে দীর্ঘকায় মানব বান্দরবানের নাইক্ষ্যংছড়ির জিন্নাত আলী। বেশ কিছু দিন হলো ব্রেন টিউমারসহ শারীরের নানা অসুস্থতা নিয়ে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি রয়েছেন তিনি। কিন্তু অভাবের কারণে চিকিৎসার খরচ চালাতে হিমশিম খাচ্ছিলো তার পরিবার। এ খবরে এবারে সহায়তার হাত বাড়িয়ে দিলেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দায়িত্ব নিলেন জিন্নাতের চিকিৎসার সকল ব্যয় বহনের।

৮ ফুট ২ ইঞ্চি উচ্চতার জিন্নাত আলীকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে দীর্ঘকায় মানুষ। তবে তার উচ্চতা স্বাভাবিক নয়। হরমোন জটিলতায় অস্বাভাবিকভাবে বাড়ছে তার উচ্চতা।চিকিৎসার জন্য বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি জিন্নাতকে নিয়ে চরম বিপাকে রয়েছে তার পরিবার। তার শারীরিক অসুস্থতার কারণে অভাবের চিত্র যেন আরো কঠিন হচ্ছে দিন দিন।জিন্নাতের বড় ভাই বলেন, ‘পরীক্ষা দিছে, কিন্তু করি নাই এখনো। মাথার এমআরআই দিয়েছে, আরো অনেক পরীক্ষা দিয়েছে। টাকা নাই আমার কাছে এখন, আমি যতটুকু পারছি করেছি।’

খাবার থেকে শুরু করে নিত্য ব্যবহার্য সব জিনিসই জিন্নাতের লাগে স্বাভাবিকের চেয়ে বেশি।জিন্নাতের বড় ভাই আরো বলেন, একবেলায় এক কেজি ভাত লাগে। ওর খাবার দিব, নাকি কাপড়চোপড় দেব। চুল কাটতে গেলে বাজারের মানুষ বিরক্ত করে।’চিকিৎসক জানান, জিন্নাতের মাথায় টিউমার রয়েছে যা অপারেশনের দরকার হতে পারে। এছাড়া অস্বাভাবিক উচ্চতা বাড়ার চিকিৎসা ব্যয়বহুল হবে বলেও জানান তিনি।

বিএসএমএমইউ চিকিৎসক মো।রুবেল বলেন, ‘ওনার টিউমারে একটু সমস্যা হয়েছে। আর ডান পায়ে সেলগুলো ইনফ্ল্যামেশন হয়েছে। এজন্য হাটতে পারে না।’তবে আশার কথা হলো জিন্নাতের চিকিৎসা ব্যয় বহনের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। আর তাতেই যেন আশার আলো দেখছে জিন্নাতের পরিবার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর