,

কিশোরীকে টয়লেটে নিয়ে যুবকের কাণ্ড! কান্নার শব্দ শুনে..

news-image

বগুড়ার শেরপুরের জামাইল এলাকায় বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে (১৫) লোভ দেখিয়ে বাজারের পাশে টয়লেটের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠেছে রুবেল নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৩ অক্টোবর) রাতে অভিযুক্ত রুবেলের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বিশালপুর ইউনিয়নের জামাইল গ্রামের আফজাল হোসেনের মেয়ে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী গত ২০ অক্টোবর দুপুরে জামাইল বাজারে ঘোরাফেরা করছিল। এ সময় একই ইউনিয়নের মান্দাইল গ্রামের রাজু মিয়ার ছেলে রুবেল লোভ দেখিয়ে কিশোরীকে বাজারের পাশে টয়লেটের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় তার কান্নার শব্দ পেয়ে বাজারের লোকজন এ গিয়ে গিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে। এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন মহল পাঁয়তারা চালায়। মীমাংসা করতে না পাড়ায় অবশেষে মঙ্গলবার রাতে কিশোরীর পিতা আফজাল হোসেন বাদী হয়ে শেরপুর থানায় রুবেলের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

বুধবার মামলা দায়েরের বিষয়টি স্বীকার করে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণে অভিযোগে মামলা হওয়ার পর ওই রাতেই আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর