,

শুটিংয়ে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল, জানালেন আলিয়ার মা

news-image

বিনোদন ডেস্ক : বলিউডে চলমান #মিটু আন্দোলনের জেরে এবার মুখ খুললেন আলিয়া ভাটের মা সোনি রাজদান। চলচ্চিত্র ও ছোট পর্দার সঙ্গে দীর্ঘদিন জড়িত থাকা সোনি জানিয়েছেন, কাজ চাওয়ার জন্য তাকে কখনও যৌন হেনস্থার মুখে পড়তে হয়নি। তবে একবার শুটিং চলাকালীন ধর্ষণের চেষ্টা করা হয় বলে জানিয়েছেন বর্ষীয়ান এই অভিনেত্রী।

সোনি রাজদানর কথায়, ‘ধরুন, কোনো ছবির শুটিং চলার সময় কেউ আমাকে ধর্ষণের চেষ্টা করেছে, এমন ঘটনা উদাহরণ হিসেবে বলা যায়। তবে ভাগ্য, সে উদ্দেশ্যে সফল হয়নি।’

যৌন হেনস্থা নিয়ে কেন আগে প্রতিবাদ করেননি তাও জানিয়েছেন এই অভিনেত্রী। তবে অভিযুক্তের নাম প্রকাশ্যে আনেননি তিনি। সোনি বলেন, ‘আমি অভিযুক্তের নাম ফাঁস করলে ওই ব্যক্তি প্রবল সমস্যার মধ্যে পড়বে। তার একটা পরিবার আছে, সন্তান আছে। তার পরিবার ট্রমার মধ্যে পড়ে যাবে। তাই তখন নিজেকে বিরত রেখেছিলাম।

ওই ঘটনার পর থেকে ওই ব্যক্তির সঙ্গে কোনো কাজ করেননি বলে জানান আলিয়ার মা। তিনি বলেন, অবশ্য ওই বাজে অভিজ্ঞতার পরে আমি আর কোনদিন তার সঙ্গে কথা বলিনি।’

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির