,

দুই বাসের সংঘর্ষে ৩ কলেজ ছাত্রী নিহত

rajshahi-accident-03_185900ডেস্ক রির্পোট :রাজশাহীর পবা উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিন কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ১৪ জন। রোববার দুপুরে উপজেলার কাটাখালি জুট মিলের ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজশাহী কলেজের শিক্ষার্থী তানিয়া, মাহমুদা ও শারমিন। আহত অবস্থায় ১৪ জনকে হাসপাতালে নেয়া হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের টিম লিডার (হাবিলদার) মোস্তাফিজুর রহমান জানান, বেলা ১টার দিকে রাজশাহী কলেজের ছাত্রীবাহী বাস লাকির সঙ্গে সিরাজগঞ্জ থেকে রাজশাহীগামী ইসলাম পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছাত্রীদের বাসটি রাজশাহী-ঢাকা সড়কের পাশের খাদে উল্টে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট উদ্ধার কাজ শুরু করে। প্রাথমিকভাবে ১৭ জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে তিনজনের মৃত্যু হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের প্রধান বি কে দাম বলেন, যাদের আনা হয়েছে তাদের মধ্যে তিনজন মারা গেছে। ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর