,

ঐক্যফ্রন্টের কর্মসূচি: সিলেটে বিএনপির ১০ নেতা-কর্মী আটক

news-image

নিজস্ব প্রতিবেদক : সিলেটে বিএনপির ১০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরীর বাসায় পুলিশ অভিযান চালিয়ে নেতা-কর্মীদের আটক করা হয়।

বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, আগামীকাল বুধবার ঐক্যফ্রন্টের কর্মসূচি নিয়ে ওই বাসায় স্থানীয় বিএনপি বৈঠকে বসেছিল।

আটক ব্যক্তিদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তাঁরা হলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক শাহরিয়ার হোসেন চৌধুরী এবং সিলেট মহানগর বিএনপির সহসভাপতি ও সিলেট সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ জানিয়েছেন, আটক বাকি আটজন স্থানীয় বিএনপির নেতা-কর্মী।

মহানগর পুলিশের উপকমিশনার আজবাহর শেখ বলেন, ‘বিএনপির নেতা শাহরিয়ার হোসনে চৌধুরী অসুস্থ হওয়ায় আমরা তাঁকে নিয়ে এসেছি।’ তবে তিনি আটক বাকি ব্যক্তিদের ব্যাপারে কোনো মন্তব্য করেননি।

এদিকে আগামীকাল বুধবারের কর্মসূচি উপলক্ষে মঙ্গলবার বিকেলে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষস্থানীয় কয়েজন নেতা সিলেটে পৌঁছেছেন। তাঁদের মধ্য ড. কামাল হোসেন, সুলতান মনসুর, ডা. জাফরুল্লাহ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায় প্রমুখ রয়েছেন। এর মধ্যে রাত আটটার দিকে সুলতান মনসুরকে নিয়ে শাহ জালাল (রহ.) মাজার জিয়ারত করেন ড. কামাল হোসেন। এ সময় সেখানে বিএনপির নেতা-কর্মীসহ ঐক্যফ্রন্টের বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সূত্র: প্রথম আলো

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর