,

গ্যাস-বিদ্যুতের দাম বাড়লে লাগাতার কর্মসূচি

5222e402b5603-fakrul3

ডেস্ক রির্পোট :গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ালে লাগাতার কর্মসূচি দেওয়ার হুমকি দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট।

আজ রোববার জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ হুমকি দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যেদিন থেকে গ্যাস-বিদ্যুতের দাম বাড়বে, সেদিন থেকেই লাগাতার কর্মসূচি দেওয়া হবে। কেমন কর্মসূচি দেওয়া হবে, তা পরে জানানো হবে।

মির্জা ফখরুল বলেন, গ্যাসের দাম বাড়ানোর যে সিদ্ধান্ত সরকার নিয়েছে, ২০-দলীয় জোট তার তীব্র বিরোধিতা করছে। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাচ্ছে জোট।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করেন, বিদ্যুৎ ও গ্যাস খাতে সরকারের দুর্নীতির কারণে দফায় দফায় দাম বাড়াতে হচ্ছে।

যুক্তরাষ্ট্র সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের বিষয়ে মির্জা ফখরুল বলেন, একটি দেশ সম্পর্কে প্রধানমন্ত্রী যে উক্তি করেছেন, তা বাংলাদেশের কূটনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করে ২০-দলীয় জোট। এ বক্তব্যের নিন্দা জানায় জোট।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৩ ডিসেম্বর নারায়গঞ্জের কাঁচপুরে জনসভা করবে ২০-দলীয় জোট। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য রেদওয়ান উল্লাহ শাহেদী, জাতীয় পার্টির (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, এলডিপির রেদওয়ান আহমদ, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ