,

রোকেয়া প্রাচীর নির্বাচনী প্রচার

news-image

ফেনী প্রতিনিধি : অভিনেত্রী, নির্মাতা ও মহিলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক রোকেয়া প্রাচী তাঁর নিজ এলাকায় নৌকার অভিনব প্রচারে নেমেছেন। সোমবার সকাল থেকে একটি গাড়িবহরে করে তিনি ফেনী-৩ আসনে (দাগনভূঁঞা-সোনাগাজী) নির্বাচনী প্রচার শুরু করেন।

সোনাগাজী জিরো পয়েন্টে থেকে ব্যতিক্রমী এ গাড়িবহর ও প্রচার দেখতে সড়কের পাশে হাজার হাজার মানুষ ভিড় করেন। এ সময় সোনাগাজী বাজারের ব্যবসায়ীদের মাঝে উন্নয়নের প্রচার তুলে ধরে গণসংযোগ করেন প্রাচী। বহরে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের নেতা, মিডিয়া ও সাংস্কৃতিককর্মীরা উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে রোকেয়া প্রাচী বলেন, ‘২২ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত সপ্তাহব্যাপী এ প্রচারে অংশ নেব। এর মধ্যেই সোনাগাজী ও দাগনভূঁঞা উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কিছু কর্মসূচি থাকবে।’

তিনি আরো বলেন, ‘আমি সোনাগাজীর মেয়ে। এখানে নৌকার বিজয়ের জন্য কাজ করছি অনেক দিন ধরে। এবার এলাকাবাসীর জন্য বিশেষ প্রচারের ব্যবস্থা করছি। যা একেবারেই নতুন। আমার এ প্রচারে থাকছে দেশরত্ন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের গল্প। যে উন্নয়ন জনগণ গত ১০ বছর দেখে আসছে। জনগণ প্রধানমন্ত্রীকে আবারও নৌকায় ভোট দিয়ে যেন উন্নয়নের ধারা অব্যাহত রাখার সুযোগ করে দেন-এজন্য আমার এ প্রচার।’

রোকেয়া প্রাচী জানান, নৌকার প্রচারণার পাশাপাশি দাগনভূঁঞা ও সোনাগাজী উপজেলায় বেশ কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। তবে এগুলোও নৌকার প্রচারের অংশ হয়ে থাকবে।

অভিনয় ও নির্মাণের পাশাপাশি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত রোকেয়া প্রাচী। আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে তিনি ফেনী-৩ আসনের প্রার্থী হিসেবে দল থেকে মনোনয়ন চাইবেন বলেও জানান তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত দীর্ঘদিন ধরে। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে মুক্তিযুুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে বড় হয়ে মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিনিধিত্ব করছি, নারী হিসেবে নারীদের প্রতিনিধিত্ব করছি, সংস্কৃতিকর্মী হিসেবে সংস্কৃতি অঙ্গনের মানুষদের প্রতিনিধিত্ব করছি। একই সঙ্গে শ্রমিক নেত্রী হিসেবে শ্রমিক ফেডারেশন ও তৃণমূলের শ্রমিকদের প্রতিনিধিত্ব করছি। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে মনোনয়ন দেন তবে অবশ্যই নির্বাচনে অংশ নেব।’

‘আর যদি সে সুযোগ নাও পাই তার পরও কাজ করবো। আওয়ামী লীগ থেকে প্রার্থী আমি বা যে কেউ হোক, সেটা বড় কথা নয়। প্রার্থী যেই হোক ভোট চাই নৌকায়। বিজয় হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তাই নৌকার বিজয়ের লক্ষ্যে প্রচারণায় অংশ নিচ্ছি।’ যোগ করেন রোকেয়া প্রাচী। কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর