,

ট্রেনের সঙ্গে ট্রাকের ধাক্কা: খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

news-image

নিজস্ব প্রতিনিধি : যশোরের অভয়নগর উপজেলায় খুলনা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ট্রাকের ( ঢাকামেট্রো ট-১৪-০৩২১) ধাক্কা লেগেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নওয়াপাড়ার পাঁচকবর নামকস্থানে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এদিকে দুর্ঘটনাকবলিত ট্রাকের বডি রেললাইনে আটকে যাওয়ায় সকাল ৮টা থেকে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে নওয়াপাড়া রেল স্টেশন মাস্টার মহসীন রেজা বলেন, ইতোমধ্যে রেললাইন ক্লিয়ারের কাজ শুরু হয়েছে।’

তিনি আশা প্রকাশ করে বলেন, আর আধা ঘণ্টার মধ্যে রেল যোগাযোগ স্বাভাবিক হয়ে যাবে।

এদিকে এই দুর্ঘটনার কারণে সকাল থেকে চলাচল করতে পারছে না রূপসা, চিত্রা, রকেট মেইল এবং বেনাপোল থেকে কমিউটার ট্রেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর