,

আজ বিসিসির দায়িত্ব বুঝে নেবেন মেয়র সাদিক

news-image

নিউজ ডেস্ক : আজ মঙ্গলবার নগর ভবনের দায়িত্ব বুঝে নেবেন বরিশালে সিটি করপোরেশনের (বিসিসি) নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ।

এ উপলক্ষে বাহারি রঙের আলোকবাতি দিয়ে নগর ভবনকে সাজানো হয়েছে। পাশাপাশি গোটা নগরের অলিগলিজুড়ে সাদিক আব্দুল্লাহকে শুভেচ্ছা জানিয়ে ব্যানার ও ফেস্টুন লাগিয়েছেন নেতাকর্মীরা।

এ ব্যাপারে বরিশাল মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুল গণমাধ্যমকে জানান, নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে বরণ করতে নানা আয়োজনের ব্যবস্থ্য করা হয়েছে। সাদিক আব্দুল্লাহ দায়িত্ব গ্রহণের পরপরই বরিশালের উন্নয়ন যজ্ঞ দেখবে নগরবাসী।

এ ছাড়াও নতুন মেয়রকে নাগরিক সংবর্ধনা দেওয়ার প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে। স্থানীয় আওয়ামী লীগের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে নগরের ফজলুল হক অ্যাভিনিউতে মঞ্চ তৈরি করা হয়েছে।

এ প্রসঙ্গে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একে এম জাহাঙ্গীর জানান, গত ৩০ জুলাই সিটি নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে বিপুল ভোটের ব্যবধানে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ মেয়র নির্বাচিত হন। কিন্তু একদিন পরে শোকের মাস আগস্ট মাস শুরু হয়ে যাওয়ায় তিনি কোনো সংবর্ধনা এমনকি ফুলের শুভেচ্ছাও নেননি। আর তাই দায়িত্ব গ্রহণের দিনে জমকালো আয়োজনে তাকে এই সংবর্ধনা দেওয়া হবে। এর প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর