,

তরুণীর সঙ্গে আপত্তিকর অবস্থায় চেয়ারম্যান পুত্র ধরা

news-image

কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের শীর্ষ ইয়াবা সম্রাট হিসেবে পরিচিত চেয়ারম্যান পুত্র দেলোয়ার এক তরুণীর সঙ্গে আপত্তিকর অবস্থায় পুলিশের হাতে ধরা পড়েছেন।রোববার ভোরে ঈদগাঁও বাসস্ট্যান্ডের দক্ষিণের পাশের গরু বাজারের এক ভাড়া বাসা থেকে তাদের গ্রেফতার করে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের পুলিশ। গ্রেফতার দেলোয়ার ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনজুর আলমের ছেলে। তার সঙ্গে ধরা পড়া তরুণী উখিয়া উপজেলার মরিচ্যা পাগলির বিল এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, চেয়ারম্যান পুত্র দেলোয়ারের বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক থাকা দেলোয়ার এক তরুণী নিয়ে গরু বাজারের এক ভাড়া বাসায় অবস্থান করছে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ।

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আবুল কায়েস আখন্দ বলেন, ভাড়া বাসায় তাদের দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। এ সময় অভিযান চালিয়ে তাদের আপত্তিকর অবস্থায় গ্রেফতার করা হয়। গ্রেফতারি পরোয়ানা জারির পর থেকে দীর্ঘদিন পলাতক দেলোয়ার। আপত্তিকর অবস্থায় পাওয়া গেলেও তাদের সঙ্গে ইয়াবা পাওয়া যায়নি। দেলোয়ার ইসলামপুর এলাকার শীর্ষ ইয়াবা ব্যবসায়ী বলে পরিচিত। ইয়াবার বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইয়াবা উদ্ধারে তাকে নিয়ে অভিযান চালানো হবে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর