মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের সহযোগিতায় হারিয়ে যাওয়া স্ত্রীকে ফিরে পেলেন স্বামী

news-image

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ১০ দিন আগে নিজ এলাকা থেকে হারিয়ে যান রিতা রানী (৫০) নামে এক গৃহবধূ। সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার মলয়শ্রী গ্রামে তার বাড়ি। রিতার স্বামীর নাম গৌরাঙ্গ।

পুলিশ জানায়, গত শুক্রবার ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে ঘোরাঘুরি করছিলেন রিতা। এ সময় স্থানীয় এক রিকশাচালক তাকে গৌরীপুর থানায় পুলিশের জিম্মায় দিয়ে যান। পরে পুলিশ ঠিকানা সংগ্রহ করে রিতা রানীর বাড়িতে খবর পাঠান। খবর পেয়ে গৌরাঙ্গ আজ শনিবার বেলা ১১টার দিকে গৌরীপুর থানা থেকে হারিয়ে যাওয়া স্ত্রীকে নিয়ে যান। এ সময় স্ত্রীকে ফিরে পেয়ে পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানান গৌরাঙ্গ।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ওই নারীর মাথায় একটু সমস্যা রয়েছে। তার কাছ থেকে অনেক চেষ্টায় ঠিকানা সংগ্রহের পর ওই এলাকার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের মুঠোফোন নম্বর সংগ্রহ করে এ খবরটি জানানো হলে তিনি তাদের বাড়িতে খবরটি জানান।’ আমাদের সময়