,

রাতে পূজায় নাচ-গান, সকালে মর্মান্তিক মৃত্যু

news-image

টাঙ্গাইলের ভূঞাপুরে পানিতে ডুবে এক হিন্দু যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক উপজেলার অলোয়া ইউনিয়নের মাছুয়াহাটা (বটতলা) গ্রামের বুপেন মোদকের ছেলে সুষমন মোদক (২৫)। শুক্রবার (১৯ অক্টোবর) দুপুর ১২ টার দিকে ওই গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাতে পূজায় নাচ-গান করে সকালে ঘুমাতে যায় মোদক। মায়ের ডাকে ঘুম ভাঙলে দুপুর ১২ টার দিকে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় সে। পুকুরে গোসল করার সময় তার সাথে থাকা এক ছোট শিশুকে গোসল করিয়ে দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। কিন্তু সে পানি থেকে উঠতে না পেরে ডাক-চিৎকার করলে পুকুরে থাকা কয়েকজন লোক তাকে টেনে তুলতে ব্যর্থ হয়ে তার হাত ছেড়ে দিলে ওই যুবকটি পানিতে ডুবে যায়।

তার কিছুক্ষণ এক ১২ বছরের শিশু পানিতে ডুব দিয়ে ওই যুবকের পা ধরে পানি থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

উল্লেখ্য, গত বছর দুর্গাপূজার বিজয় দশমীতে তার দুই বন্ধু একইভাবে পানিতে ডুবে মারা যায়।

এ ঘটনায় ভূঞাপুর থানার ইনচার্জ অফিসার আব্দুস ছালাম মিয়া বিডি২৪লাইভকে বলেন, নিহত ঘটনার বিষয়ে আমাকে কেউ জানায়নি এবং অভিযোগও করেনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর