,

ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে ফের চাঁদাবাজির মামলা

news-image

নিজস্ব প্রতিবেদক : গণস্বাস্থ্য নগর হাসপাতালের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে ফের চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগে মামলা দায়ের হয়েছে। আশুলিয়া থানায় করা এই মামলায় জাফরুল্লাহর বিরুদ্ধে এক কোটি টাকা চাঁদা দাবি করার অভিযোগ করা হয়েছে।

শুক্রবার (১৯ অক্টোবর) রাতে মামলাটি দায়ের করেন হাসান ইমাম নামে এক ব্যক্তি। মামলায় ডা. জাফরুল্লাহ ছাড়াও গণবিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেলোয়ার হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক সাইফুল ইসলাম শিশির ও আওলাদ হোসেনের নাম উল্লেখসহ আরও ৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক বলেন, শুক্রবার রাতে হাসান ইমাম থানায় এসে ডা. জাফরুল্লাহসহ তার সমর্থকদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তার অভিযোগের ভিত্তিতেই মামলার তদন্ত চলবে।

এর আগে, মোহাম্মদ আলী নামে এক ব্যক্তিও আশুলিয়া থানায় ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি ও জমি দখলের মামলা করেছিলেন। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর