,

ঝিনাইদহে প্রতিমা বিসর্জন শেষে মদ পানে ৪ যুবকের মৃত্যু

news-image

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে শারদীয় দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনের পর অতিরিক্ত মদ পান করে চার যুবক মারা গেছেন। যশোর ও কালীগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এছাড়া আরও দুইজন গুরুতর অসুস্থ হয়ে কালীগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঝিনাইদহের কালীগঞ্জের পৃথক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কালীগঞ্জ উপজেলার কলেজ পাড়ার অখিল দাসের ছেলে মুন্না দাস (৩৫), ভাটপাড়া গ্রামের বিমল মিত্রের ছেলে শুভঙ্কর ওরফে টিটো কর্মকার (৪৫), বলিদা পাড়া গ্রামের কুমার বিমল বিশ্বাসের ছেলে বিকাশ বিশ্বাস (৩৫), কলেজ পাড়া মৃত বানচারামের পুত্র পিন্টু (৩০)।

অপর দিকে নিশ্চিন্তপুর গ্রামের নিমাই দাসের ছেলে তপন দাস (৩৮) ও একই গ্রামের অঘরচন্দ্র ছেলে নির্মল চন্দ্র গুরুতর অসুস্থ অবস্থায় কালীগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
মুন্না দাসের ভাই অন্তর দাস জানান, দুর্গাপূজার উৎসবে অতিরিক্ত মদ পান করে অসুস্থ হয়ে পড়ে মুন্না। তাকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়। গেল রাতের দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মুন্না।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুছ আলী বলেন, প্রত্যেক পূজা মন্ডপ কমিটির সাথে মিটিং করে মদ সেবন না করার জন্য বলা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থান ও সড়কে টহল জোরদার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর