,

কর্মক্ষেত্রে নিকাব নিষিদ্ধ করলো মুসলিম দেশ আলজেরিয়া

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কর্মক্ষেত্রে নিকাব (বোরকার যে অংশ দিয়ে মুখমণ্ডল ঢেকে রাখা হয়) নিষিদ্ধ করেছে উত্তর আফ্রিকার মুসলিম দেশ আলজেরিয়ার কর্তৃপক্ষ। তবে মুখমণ্ডল খোলা রেখে পর্দা করার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

বৃহস্পতিবার এই নির্দেশ জারি করার সময় দেশটির কর্তৃপক্ষ জানায়, কোনও ব্যক্তিকে শনাক্তকরণে সমস্যার মুখোমুখি হওয়ার কারণে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

niqab‘কর্মচারীদের কর্তব্য ও সরকারি কর্মকর্তাদের পোশাক রীতি’ শিরোনামে সরকার এক বিবৃতি প্রকাশ করে। সেখানে বলা হয়, কর্মক্ষেত্রে নারীদের নিয়মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া বাধ্যতামূলক হওয়ার কথা বলা হয়েছে।

সেখানে পোশাকের ব্যাপারে কঠোর কিছু নিয়ম ব্যাপারেও বিভিন্ন নির্দেশ লিপিবদ্ধ করা হয়েছে। এছাড়া যে ধরনের পোশাক পরে সরকারি চাকরি বাধাগ্রস্ত হয় তা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

আলজেরিয়ার অধিকাংশ মুসলিম নারীই নিকাব পরেন না। তারা সাধারণত মুখ খোলা রেখে হিজাব পরেন। অনেকে ইরানিদের মতো মুখ খোলা রেখে ‘চাদার’ নামক বোরকার মতো পোশাক পরেন।

সরকারের এমন সিদ্ধান্তে দেশটির সংখ্যালঘু সালাফিরা সমালোচনা করবে বলে ধারণা করা হচ্ছে। কারণ সালাফি ও ওয়াহাবি মতবাদ অনুসারে, পর্দা করার সময় মুখমণ্ডল ঢাকাও ওয়াজিব।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর