,

রাজবাড়ীতে ট্রেনের সঙ্গে ভটভটির সংঘর্ষে নিহত ৩

news-image

ট্রেনের ধাক্কায় ভটভটির এক শ্রমিক ডোবার পানিতে পড়ে গেলে তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। ছবি-যুগান্তর
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রেনের সঙ্গে ইঞ্জিনচালিত ভটভটি গাড়ির সংঘর্ষে তিন শ্রমিক নিহত হয়েছেন।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের সোলাকুড়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের শহিদ শেখের ছেলে সরোয়ার শেখ (২২), একই গ্রামের এলেম সরদারের ছেলে ইমরান সরদার (২২) ও তুলশী বরাট গ্রামের শুকুর আলীর ছেলে শাকিল শেখ (২০)।

বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হোসেন যুগান্তরকে বলেন, নিহত ও আহতরা সবাই মধুখালীর আশাপুরের রাজ্জাক খান জুট মিলের শ্রমিক। তাদের সবার বাড়ি বালিয়াকান্দির বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া ও তুলশী বরাট গ্রামে।

তিনি বলেন, তারা জুট মিলের কাজ শেষে ভটভটি গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। এসময় গাড়িটি জামালপুরের সোলাকুড়া রেলগেট ক্রস করার সময় কালুখালী থেকে ভাটিয়াপাড়াগামী ফরিদপুর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই তিন শ্রমিক মারা যান এবং আহত হন আটজন।

ওসি আরও বলেন, আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর