,

বি.চৌধুরী-মান্নান-মাহীকে অব্যাহতি দিয়ে বিকল্পধারার নতুন কমিটি ঘোষণা

news-image

নিজস্ব প্রতিবেদক : দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, মহাসচিব মেজর (অব.) এম এ মান্নান ও যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরীকে অব্যাহতি দিয়ে নতুন কমিটি ঘোষণা করেছে বিকল্পধারা বাংলাদেশ। নতুন এই কমিটিতে অধ্যাপক নুরুল আলম বেপারীকে সভাপতি এবং অ্যাডভোকেট শাহ আহমদ বাদলকে মহাসচিব করা হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের প্রধান ফটকের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

অব্যাহতি দেওয়া ওই তিনজন ছাড়া বিকল্পধারার সবাই তাদের সঙ্গে রয়েছে দাবি করে নতুন কমিটির মহাসচিব শাহ আহম্মেদ বাদল বলেন, যত দ্রুত সম্ভব দলীয় গঠনতন্ত্র মোতাবেক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

একই সঙ্গে বিকল্পধারার সকল নেতাকর্মী অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্বে আন্দোলনে অংশ নেবে বলেও তিনি জানান।

নতুন কমিটির মহাসচিব আরও বলেন, সাংবাদিকদের মাধ্যমে এই ঘোষণা দেশ ও জাতিকে জানানোর জন্য আমরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলাম। কিন্তু দুঃখজনক হলো আমাদের বৈধ অনুমতি থাকলেও হঠাৎ করে কারও কালো ইশারায় আমাদের সংবাদ সম্মেলন বাতিল করা হয়। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর