,

কূটনীতিকদের কাছে দাবি ও লক্ষ্য তুলে ধরেছে জাতীয় ঐক্যফ্রন্ট

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। এসময় তাদের ৭ দফা দাবি ও ১১ লক্ষ্য কূটনীতিকদের কাছে তুলে ধরা হয়। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে হোটেল লেক শোরে অনুষ্ঠিত এ বৈঠকে অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সূচনা বক্তব্য দেন। এরপর জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন লিখিত বক্তব্য উপস্থাপন করেন। লিখিত বক্তব্যে ড. কামাল হোসেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের উদ্দেশে ঐক্যফ্রন্টের ৭ দফা দাবি ও ১১ লক্ষ্য তুলে ধরেন। এ সময় কূটনীতিকদের প্রশ্নের জবাবও দেন ড. কামাল হোসেন।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, সুইজারল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, কাতার, ভিয়েতনাম, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন ও তুরস্কসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও জমির উদ্দিন সরকার, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, তানিয়া রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ।

বিএনপি, জাতীয় ঐক্য প্রক্রিয়া, জেএসডি, গণফোরাম ও নাগরিক ঐক্য মিলে ১৩ অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্টের আত্মপ্রকাশ ঘটে। নতুন জোটের আহ্বায়ক করা হয়েছে গণফোরামের সভাপতি ও সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেনকে। নতুন জোটের পক্ষে ৭ দফা দাবি ও ১১ দফা লক্ষ্য ঘোষণা করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। এরইমধ্যে ঐক্যফ্রন্টটি জনসভার কর্মসূচি ঘোষণা হয়েছে। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর