,

ট্রাক হেলপার থেকে কোটিপতি

news-image

রাজশাহী নগরীতে ফ্ল্যাট বাসার ফুলদানিতে রেখে ইয়াবা বিক্রি করতে গিয়ে ধরা পড়েছেন এক দম্পতি। বুধবার রাতে তাদের গ্রেফতার করে নগর পুলিশ।

গ্রেফতারকৃত দম্পতি হলেন- মনোয়ারুল হোসেন ওরফে রাসেল (৩৮) ও তার স্ত্রী মরিয়ম বেগম (৩০)। মনোয়ারুল হোসেন গোদাগাড়ী উপজেলার মাটিকাটা তালতলা এলাকার বাসিন্দা। তার স্ত্রী মরিয়ম গোদাগাড়ী পৌরসভার মাদারপুর মহল্লার এরফান আলীর মেয়ে।

নগরীর উপশহর এলাকার ৩ নম্বর সেক্টরের ৪ নম্বর রোডের ১৭৭ নম্বর বাড়ির তিনতলার একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, তাদের কাছ থেকে মোট ৯৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ফ্ল্যাটে থাকা ফুলদানির ভেতর থেকে ৮৮০ এবং প্রাইভেটকার থেকে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে এ নিয়ে নগরীর বোয়ালিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ। ওই মামলায় বৃহস্পতিবার দুপুরের পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

নগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, কৌশলে দীর্ঘদিন ধরেই ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিলেন এই দম্পতি। অবৈধ এই কারবারে জড়িয়ে ট্রাক হেলপার থেকে হঠাৎ রাতারাতি কোটিপতি বনে গেছেন সোহেল।

এখন রাস্তায় তার চারটি ট্রাক চলছে। এসব ট্রাকে করে কৌশলে ইয়াবা এনে কারবার চালিয়ে আসছিলেন তিনি। এ ঘটনায় তার ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।

নগর ডিবি পুলিশের উপ-কমিশনার (ডিসি) আবু আহমেদ আল মামুন জানান, রাসেল একজন কুখ্যাত মাদক কারবারি। এর আগে তিনি টাঙ্গাইলে ইয়াবাসহ ধরা পড়েছিলেন। জামিনে জেল থেকে বেরিয়ে উপশহরের বিলাসবহুল এই ফ্ল্যাটটি ভাড়া নিয়ে ইয়াবা কারবার করে আসছিলেন তিনি।

ফ্ল্যাটে ইয়াবা থাকার খবর নিশ্চিত হয়ে সেখানে অভিযান চালানো হয়। তল্লাশির একপর্যায়ে ফুলদানির ভেতর মেলে ইয়াবা। পরে এই দম্পতিকে গ্রেফতার করা হয়।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর