,

চার মাসব্যাপী ইসলামী আন্দোলনের কর্মসূচি ঘোষণা

10846069_408226932682534_641014799139956219_nপ্রাক্তন মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর সর্বোচ্চ শাস্তির আইন পাস করার দাবিতে চার মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররমে অনুষ্ঠিত মহাসমাবেশ থেকে এসব কর্মসূচি ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। একইসঙ্গে ইসলাম নিয়ে কটূক্তিকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আইন পাসের দাবিও জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার পল্টনে সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন ইসলামী আন্দোলনের আমির রেজাউল করিম।

এসব দাবিতে ইসলামী আন্দোলন অন্য যেসব কর্মসূচি ঘোষণা করেছে তার মধ্যে রয়েছে- ১২ ডিসেম্বর সিলেট বিভাগীয় মহাসমাবেশ।

নিজেদের দাবির পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে ২৫ ডিসেম্বর থানায় থানায় বিক্ষোভ।

২৩ থেকে ২৫ ডিসেম্বর ঢাকা-কুড়িগ্রাম রোডমার্চ।

৫ থেকে ৭ জানুয়ারি ঢাকা-সিলেট রোডমার্চ।

৭ থেকে ৯ জানুয়ারি ঢাকা-খুলনা রোডমার্চ।

১০ থেকে ১১ জানুয়ারি খুলনা-বরিশাল রোডমার্চ।

২১ থেকে ২৩ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম রোডমার্চ।

১৫ থেকে ২৮ ফেব্রুয়ারি গণস্বাক্ষর সংগ্রহ অভিযান।

১৮ মার্চ বঙ্গভবন অভিমুখে গণমিছিল ও রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পেশ।

এছাড়া আসন্ন সংসদ অধিবেশন চলাকালে সংসদ অভিমুখে গণমিছিল ও স্মারকলিপি পেশ করবে ইসলামী আন্দোলন।

মহাসমাবেশে চরমোনাই পীর বলেন, ‘আমরা বলেছিলাম, মহাসমাবেশের অনুমতি না পেলে আগামী রোববার সারা দেশে হরতাল ডাকা হবে। তবে সমাবেশ করতে পারায় হরতাল আহ্বান করা হয়নি।’

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ