,

রাজধানীতে বেপরোয়া বাসের ধাক্কায় এবার মাদ্রাসাছাত্র নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নর্দায় বেপরোয়া বাসের ধাক্কায় আতিকুল ইসলাম (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। এরপর ঢামেকের কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টায় তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আতিকুল ময়মনসিংহ তারাকান্দা উপজেলার পাগলী গ্রামের মো. শহিদুল্লার ছেলে।

নিহত আতিকুল তার বড়ভাই আমানউল্লাহর সঙ্গে ভাটারা পূর্ব নয়ানগর হাজী আব্দুর সাত্তার মাদ্রাসায় নুরানী বিভাগে পড়তেন। তিনি জানান, তারা মাদ্রাসা থেকে ১০ থেকে ১২ জন ছাত্র ছুটিতে একঙ্গে বাড়ি যাচ্ছিলেন। পথে নর্দা ফুটওভার ব্রিজের নিচে রাস্তার পার হওয়ার সময় নতুনবাজারগামী একটি বাস আতিকুলকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়।

ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর